ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বমঞ্চে বাংলাদেশঃ জাতিসংঘে জিয়া পরিবারের অনবদ্য ধারাবাহিকতা জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ১ অক্টোবর উদ্বোধন, দুই রুটে চলবে বিআরটিসির এসি বাস পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন কেশবপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান টিটো(৪৬) গ্রেফতার মেক্সিকোসহ বিভিন্ন দেশে মানবপাচার মাফিয়াখ্যত কে এই নাজমুল সমাজসেবক চাঁন মিয়া’কে- কাউন্সিলর হিসেবে’ পাওয়া সময়ের’ দাবি -৫৩ নং ওয়ার্ড (সচেতন) নাগরীকবৃন্দ জামাল পরিবারের নেতৃত্বে মুগদা এলাকায় বেপরোয়া মাদক ব্যবসা : থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

গাজীপুরে অধ্যাপক এম এ মান্নানের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত

#

নিজস্ব প্রতিবেদক

২৮ এপ্রিল, ২০২৬,  7:56 PM

news image


গাজীপুর মহানগরের পূবাইল এলাকার ৪২ নং ওয়ার্ডের তালটিয়ায় অবস্থিত জান্নাতুল মাওয়া মাদ্রাসায় প্রয়াত আলহাজ্ব অধ্যাপক এম এ মান্নান স্যারের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গভীর শ্রদ্ধা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পূবাইল মেট্রো থানা বিএনপির সভাপতি মোঃ মনির হোসেন শিকদার (বকুল), পূবাইল মেট্রো থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, ৪২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব সুলতান উদ্দিন আহমেদ, পূবাইল মেট্রো থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন শিকদার এবং বিএনপি নেতা মোঃ আরিফ হোসেন ভূঁইয়া।

এছাড়াও ৪২ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা মরহুম অধ্যাপক এম এ মান্নান স্যারের বর্ণাঢ্য কর্মজীবন, শিক্ষা বিস্তারে তাঁর গুরুত্বপূর্ণ অবদান এবং সমাজ উন্নয়নে তাঁর অনন্য ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা তাঁর আদর্শ ও কর্মকে নতুন প্রজন্মের জন্য অনুসরণীয় হিসেবে তুলে ধরেন।

পরিশেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম