ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বমঞ্চে বাংলাদেশঃ জাতিসংঘে জিয়া পরিবারের অনবদ্য ধারাবাহিকতা জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ১ অক্টোবর উদ্বোধন, দুই রুটে চলবে বিআরটিসির এসি বাস পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন কেশবপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান টিটো(৪৬) গ্রেফতার মেক্সিকোসহ বিভিন্ন দেশে মানবপাচার মাফিয়াখ্যত কে এই নাজমুল সমাজসেবক চাঁন মিয়া’কে- কাউন্সিলর হিসেবে’ পাওয়া সময়ের’ দাবি -৫৩ নং ওয়ার্ড (সচেতন) নাগরীকবৃন্দ জামাল পরিবারের নেতৃত্বে মুগদা এলাকায় বেপরোয়া মাদক ব্যবসা : থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

গাজীপুরে টাকা লুট, চার্জশিট দাখিলে বিলম্বে ক্ষোভ

#

নিজস্ব প্রতিবেদক

১০ সেপ্টেম্বর, ২০২৫,  1:41 PM

news image


গাজীপুরের মীরেরবাজার এলাকায় অবস্থিত মাল্টিপয়েন্ট বিজনেস সেন্টারে সংঘটিত ৯৮ লাখ টাকার ডাকাতির ঘটনায় পাঁচ মাস পার হলেও মামলার চার্জশিট দাখিল না করায় ব্যাপক ক্ষোভ বিরাজ করছে ভুক্তভোগী পক্ষের মধ্যে।

ঘটনাটি ঘটে গত ১৪ এপ্রিল বিকেলে। ওইদিন ডিবি পুলিশ পরিচয়ে ৪-৫ জনের একটি দল অস্ত্রের মুখে মাল্টিপয়েন্ট বিজি নামক একটি প্রতিষ্ঠানে প্রবেশ করে এবং অফিসের ভেতর থেকে নগদ ৯৮ লাখ টাকা লুট করে নিয়ে যায়। পরদিন, ১৫ এপ্রিল টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন প্রতিষ্ঠানের কর্ণধার ব্যবসায়ী শাহ মুহাম্মদ একরামুল হক।

মামলাটি তদন্তের দায়িত্ব পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)। তদন্তের ধারাবাহিকতায় পিবিআই অভিযুক্ত সাতজনকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে উদ্ধার করে উল্লেখযোগ্য পরিমাণ লুণ্ঠিত টাকা। গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডে নেয় সংস্থাটি।

তবে, মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি সত্ত্বেও এখন পর্যন্ত চার্জশিট আদালতে দাখিল না করায় রহস্য দানা বেঁধেছে। বাদীপক্ষের অভিযোগ, "টাকা উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারের মতো বড় অগ্রগতি হওয়ার পরও চার্জশিট না দেওয়াটা অসংগতিপূর্ণ ও সন্দেহজনক।"

এ বিষয়ে পিবিআই-এর এক কর্মকর্তা জানান, “তদন্ত প্রায় শেষ পর্যায়ে। খুব শিগগিরই আদালতে চার্জশিট দাখিল করা হবে।”

ভুক্তভোগী ব্যবসায়ীরা বলছেন, "আমরা চাই, দ্রুত চার্জশিট দাখিল করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। দীর্ঘসূত্রতা যেন ন্যায়বিচারকে বাধাগ্রস্ত না করে।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম