ঢাকা ২৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গোদাগাড়ীতে টানা দুই দিনের বৃষ্টিতে পাকা ধান ও সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা গোদাগাড়ীতে টানা দুই দিনের বৃষ্টিতে পাকা ধান ও সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা গোদাগাড়ীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দম্পতি গ্রেফতার, নেপথ্যে কাট-আউট চক্র শ্রমিকদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস ডিআইজির, কারখানা খুলতে মালিকদের আহ্বান দায়িত্বশীল মেহেদী‘কে- কাউন্সিলর হিসেবে, পেতে চাই -১১ নং ওয়ার্ড (সচেতন) নাগরীকবৃন্দ সমাজসেবক আব্দুল্লাহ মামুনকে কাউন্সিলর হিসেবে পাওয়া সময়ের দাবি — ০৮ নং ওয়ার্ডের সচেতন নাগরিকবৃন্দ জনদরদী এখলাসউদ্দীন কাউন্সিলর হলে নাগরিকদের জীবনমান ও এলাকার উন্নয়ন হবে — ৫৩ নম্বর ওয়ার্ডের সচেতন নাগরিকবৃন্দ অগ্নি সন্ত্রাসীদের জবাব দিতে হবে—‘যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী গোদাগাড়ীতে রাতের আঁধারে চুরি-ছিনতাই, হত্যার ঘটনায় বাড়ছে আতঙ্ক ড. শেখ আসিফ এস. মিজান বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সিনিয়র ভাইস-চেয়ারম্যান নির্বাচিত

জনদরদী এখলাসউদ্দীন কাউন্সিলর হলে নাগরিকদের জীবনমান ও এলাকার উন্নয়ন হবে — ৫৩ নম্বর ওয়ার্ডের সচেতন নাগরিকবৃন্দ

#

নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর, ২০২৬,  7:00 PM

news image


স্থানীয় নাগরিকদের সমর্থনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫৩ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মোঃ এখলাসউদ্দীন। তিনি সমাজসেবক ও জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। একই সঙ্গে তিনি তুরাগ থানা বিএনপির (ঢাকা মহানগর উত্তর) সাবেক সাধারণ সম্পাদক এবং বিভিন্ন সামাজিক ও সমাজসেবামূলক সংগঠনের সঙ্গে দায়িত্বশীলভাবে যুক্ত রয়েছেন।


স্থানীয় নাগরিকদের মতে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত এখলাসউদ্দীন দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি দলীয়করণ ও আত্মীয়করণের ঊর্ধ্বে থেকে দেশ ও জনকল্যাণে রাজনীতি করেন বলেও তাদের দাবি।



আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ৫৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে একাধিক ব্যক্তি প্রস্তুতি নিচ্ছেন। তবে স্থানীয়ভাবে জনপ্রিয়তা ও জনসম্পৃক্ততার বিবেচনায় এখলাসউদ্দীন এগিয়ে রয়েছেন বলে মনে করছেন এলাকাবাসী।

স্থানীয় নাগরিকদের বক্তব্য অনুযায়ী, বিগত সময়ে স্বৈরাচারী শাসনের নানা প্রতিকূলতা, শারীরিক, সামাজিক ও আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েও বিএনপির নেতৃবৃন্দের নির্দেশনায় তিনি আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। পাশাপাশি দলীয় নেতাকর্মী ও সাধারণ নাগরিকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছেন। অসচ্ছল নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের সাধ্যমতো আর্থিক এবং অন্যান্য সহযোগিতা করে আসছেন বলেও তারা জানান।



এলাকাবাসীর ভাষ্য, এখলাসউদ্দীন ইতোমধ্যে ৫৩ নম্বর ওয়ার্ডের মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। এর মধ্যে অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা, ডেঙ্গু ও হাম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, অসচ্ছল মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সহায়তা, মশক নিধন, কিশোরীদের নিরাপত্তা ও ইভটিজিং প্রতিরোধ, কিশোর গ্যাং ও মাদকমুক্ত সমাজ গঠন, বৃক্ষরোপণ এবং তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার উদ্যোগ উল্লেখযোগ্য।

এ ছাড়া জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার সংস্কার, রাস্তাঘাট উন্নয়ন এবং নাগরিকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়েও তিনি কাজ করছেন বলে স্থানীয়রা জানান।

তাদের প্রত্যাশা, এখলাসউদ্দীন কাউন্সিলর নির্বাচিত হলে ৫৩ নম্বর ওয়ার্ডকে শৃঙ্খলাবদ্ধ, নিরাপদ ও আধুনিক এলাকায় রূপান্তরিত করতে ভূমিকা রাখবেন। আসন্ন ডিএনসিসি নির্বাচনে বিএনপি থেকে তাকে কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হলে এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করবেন বলেও স্থানীয় নাগরিকদের মতামত পাওয়া গেছে।


এলাকাবাসীর মতে, সুখে-দুঃখে মানুষের পাশে থাকা, নাগরিক অধিকার ও জীবনমান উন্নয়নে কাজ করার প্রত্যয় নিয়ে এখলাসউদ্দীন এগিয়ে চলেছেন। তারা মনে করেন, একজন সৎ, মানবিক, জনদরদী ও শিক্ষানুরাগী প্রতিনিধি হিসেবে তাকে নির্বাচিত করা হলে ৫৩ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম