ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন বিতর্কে গণপূর্তের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান প্রশিক্ষণের মান নিশ্চিত ও প্রশিক্ষণার্থী পুনরাবৃত্তি রোধে সমন্বিত তথ্যব্যবস্থার ওপর গুরুত্ব প্রশিক্ষণের মান নিশ্চিত ও প্রশিক্ষণার্থী পুনরাবৃত্তি রোধে সমন্বিত তথ্যব্যবস্থার ওপর গুরুত্ব প্রশিক্ষণের মান নিশ্চিত ও প্রশিক্ষণার্থী পুনরাবৃত্তি রোধে সমন্বিত তথ্যব্যবস্থার ওপর গুরুত্ব টেন্ডারের প্রমাণ নেই:তদন্ত প্রতিবেদনও গোপন হাসানুজ্জামান এর বিরুদ্ধে দূর্নীতির বড় অভিযোগ বনার্তদের মাঝে বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতির ত্রান বিতরণ বিএসইসি (মার্জিন) বিধিমালা, ২০২৫ সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ডিবিএ পাথর নিক্ষেপ নাকি ছদ্মবেশী রেকি (Recce): ভেরি হাইপ্রোফাইল নিরাপত্তা ও অপরাধতাত্ত্বিক বিশ্লেষণ বাংলার ভেনিস বরিশালে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপিকে সুস্বাগতম শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘোষণা: বিচারিক জবাবদিহিতা ও আঞ্চলিক ভূ-রাজনীতি

ডেমরায় শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর শুভ উদ্বোধন

#

নিজস্ব প্রতিবেদক

১০ মে, ২০২৬,  7:05 PM

news image


রাজধানীর ডেমরা কোনাপাড়া ফার্মের মোড়, (ডার্চ-বাংলা বুথ এর সাথে), শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর শুভ উদ্বোধন ৯ মে শনিবার অনুষ্ঠিত হয়।

নারী উদ্যোক্তার শিপন আক্তার কোহিনুর বলেন, আমি শিপু স্টাইলিস্ট বিউটি পার্লার

দীর্ঘ ১২ বছর যাবত নারীদের নিয়ে কাজ করে আসছি। বিউটি পার্লার একমাত্র নারীদের নিরাপত্তা স্থান যেহেতু শুধু এই পেশায় কোন পুরুষের প্রবেশ নিশোধ একমাত্র নারীদের নিরাপত্তা কর্মস্থল ও সেবা মূলক প্রতিষ্ঠান। 

উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ৬৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী (সতন্ত্র)

মোঃ বজলুর রহমান,প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি খুবই আনন্দিত যে আজ আমরা ‘শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার’-এর ফিতা কেটে এর যাত্রা শুরু করতে যাচ্ছি। প্রথমেই আমি উদ্যোক্তাকে এমন একটি চমৎকার এবং সময়োপযোগী উদ্যোগ নেওয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানাই।বর্তমান যুগ আত্মনির্ভরশীলতার যুগ। নারীরা এখন কেবল ঘরের কোণে নয়, কর্মক্ষেত্রেও তাদের মেধা ও দক্ষতার স্বাক্ষর রাখছেন।

সৌন্দর্য চর্চা বা বিউটিফিকেশন এখন কেবল শখ নয়, এটি একটি শিল্প এবং লাভজনক পেশা। শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার শুধু সুন্দর সাজগোজের মাধ্যমেই গ্রাহকদের সেবা দেবে না, বরং নতুন প্রজন্মের নারীদের প্রশিক্ষিত করে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এটা আমার বিশ্বাস।আমি জেনেছি যে, এখানে আধুনিক মানের মেকওভার, স্কিন কেয়ার, হেয়ার স্টাইলিং, নেইল আর্ট এবং ব্রাইডাল মেকআপের ব্যবস্থা থাকছে। একই সাথে, প্রশিক্ষণ কেন্দ্রে হাতে-কলমে কাজ শেখার সুযোগ থাকছে, যা সত্যিই প্রশংসনীয়।

উদ্যোক্তার প্রতি আমার বার্তা:ব্যবসা মানে শুধু মুনাফা নয়, ব্যবসার মূল ভিত্তি হলো সততা এবং উন্নত গ্রাহকসেবা। আপনারা যদি গ্রাহকদের গুণগত মানের সেবা ও সন্তুষ্টি নিশ্চিত করতে পারেন, তবে শিপু মেকওভার দ্রুতই নামি প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পাবে।প্রশিক্ষণার্থীদের প্রতি আমার বার্তা:যারা এই ট্রেনিং সেন্টারে শিখতে আসবেন, তাদের বলছি—এই সুযোগটি কাজে লাগান। বিউটিশিয়ান হিসেবে নিজেকে দক্ষ করে গড়ে তুললে, আপনারা নিজের পায়ে দাঁড়াতে পারবেন এবং পরিবারে অবদান রাখতে পারবেন।আমি শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং আশা করছি এই প্রতিষ্ঠানটি অত্র এলাকায় নারীদের ক্ষমতায়নে একটি মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে।

পরিশেষে,আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজক, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং যারা এই আয়োজনের পেছনে পরিশ্রম করেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।এর আগে  তিনি ফিতা ও কেক কেটে শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।


উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে ডেমরা থানার সাবেক ছাত্রনেতা সালাউদ্দিন আহমেদ, চাঁন মিয়া আজিজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি নারী শিশুসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম