ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘নিজেই ঠিকাদার, নিজেই প্রকৌশলী’ আব্দুল মালেকের বিরুদ্ধে অভিযোগ (পর্ব-2) পীরগঞ্জে সাম্য খেলাঘর আয়োজিত ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত প্রতিমন্ত্রীর পীরগঞ্জ সফর উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা বিশ্বমঞ্চে বাংলাদেশঃ জাতিসংঘে জিয়া পরিবারের অনবদ্য ধারাবাহিকতা জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ১ অক্টোবর উদ্বোধন, দুই রুটে চলবে বিআরটিসির এসি বাস পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন কেশবপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান টিটো(৪৬) গ্রেফতার

ত্রিশালে ওভারব্রীজের অবৈধ দোকান উচ্ছেদ ও জরিমানা

#

জাহাঙ্গীর আলম, ময়মনসিংহ

১৮ ডিসেম্বর, ২০২৫,  8:37 AM

news image


ময়মনসিংহের ত্রিশাল পৌর শহরের দরিরামপুর বাস স্ট্যান্ড এলাকায় জনদুর্ভোগ লাঘবে ফুট ওভারব্রিজে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।


বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।


অভিযান চলাকালে ওভারব্রিজের ওপর যত্রতত্র গড়ে ওঠা ভাসমান দোকান গুলো তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয়। এছাড়া আইন লঙ্ঘন করে দোকান পরিচালনা ও সড়কে অবৈধভাবে পার্কিং করার অপরাধে ৭টি মামলায় মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় এই দণ্ড প্রদান করা হয়। এর মধ্যে সড়কে যানজট সৃষ্টির দায়ে একটি বাসের চালককেও জরিমানার আওতায় আনা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন ত্রিশাল থানা পুলিশের একটি দল এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী জানান, সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে এবং যানজট নিরসনে এই অভিযান চালানো হয়েছে।

জনস্বার্থে প্রশাসনের এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম