ঢাকা ২৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গোদাগাড়ীতে টানা দুই দিনের বৃষ্টিতে পাকা ধান ও সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা গোদাগাড়ীতে টানা দুই দিনের বৃষ্টিতে পাকা ধান ও সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা গোদাগাড়ীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দম্পতি গ্রেফতার, নেপথ্যে কাট-আউট চক্র শ্রমিকদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস ডিআইজির, কারখানা খুলতে মালিকদের আহ্বান দায়িত্বশীল মেহেদী‘কে- কাউন্সিলর হিসেবে, পেতে চাই -১১ নং ওয়ার্ড (সচেতন) নাগরীকবৃন্দ সমাজসেবক আব্দুল্লাহ মামুনকে কাউন্সিলর হিসেবে পাওয়া সময়ের দাবি — ০৮ নং ওয়ার্ডের সচেতন নাগরিকবৃন্দ জনদরদী এখলাসউদ্দীন কাউন্সিলর হলে নাগরিকদের জীবনমান ও এলাকার উন্নয়ন হবে — ৫৩ নম্বর ওয়ার্ডের সচেতন নাগরিকবৃন্দ অগ্নি সন্ত্রাসীদের জবাব দিতে হবে—‘যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী গোদাগাড়ীতে রাতের আঁধারে চুরি-ছিনতাই, হত্যার ঘটনায় বাড়ছে আতঙ্ক ড. শেখ আসিফ এস. মিজান বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সিনিয়র ভাইস-চেয়ারম্যান নির্বাচিত

বগুড়ায় ফিলিং স্টেশনের ম্যানেজার খুন

#

সেলিম সরকার, বগুড়া

০৭ সেপ্টেম্বর, ২০২৫,  2:27 PM

news image


বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় শতাব্দী ফিলিং স্টেশনের অফিস কক্ষ থেকে এক কর্মকর্তার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম ইকবাল হোসেন (২৫)। তিনি ওই পেট্রল পাম্পের ক্যাশিয়ার ছিলেন।

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় লোকজন ফিলিং স্টেশনের অফিস কক্ষে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। নিহত ইকবালের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া এলাকায়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শনিবার দিবাগত রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।

ওসি আরও জানান, হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার পর থেকে ফিলিং স্টেশনের একজন কর্মচারী নিখোঁজ রয়েছেন। তাকে খুঁজে পাওয়া গেলে হত্যার রহস্য উদঘাটনের সম্ভাবনা রয়েছে।

নিহতের মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম