ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বমঞ্চে বাংলাদেশঃ জাতিসংঘে জিয়া পরিবারের অনবদ্য ধারাবাহিকতা জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ১ অক্টোবর উদ্বোধন, দুই রুটে চলবে বিআরটিসির এসি বাস পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন কেশবপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান টিটো(৪৬) গ্রেফতার মেক্সিকোসহ বিভিন্ন দেশে মানবপাচার মাফিয়াখ্যত কে এই নাজমুল সমাজসেবক চাঁন মিয়া’কে- কাউন্সিলর হিসেবে’ পাওয়া সময়ের’ দাবি -৫৩ নং ওয়ার্ড (সচেতন) নাগরীকবৃন্দ জামাল পরিবারের নেতৃত্বে মুগদা এলাকায় বেপরোয়া মাদক ব্যবসা : থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

মিশিগানে গির্জায় হামলা, নিহত ৪

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ সেপ্টেম্বর, ২০২৫,  9:31 AM

news image

যুক্তরাষ্ট্রের মিশিগানের একটি গির্জায় বন্দুকধারীর হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

খবর বিবিসির।
পুলিশ বলছে, বন্দুকধারী গাড়ি চালিয়ে ওই গির্জায় ঢুকে পড়েন। তিনি সেখানে গুলি চালানো শুরু করেন এবং ভবনে আগুন ধরিয়ে দেন।

কর্মকর্তারা জানান, ডেট্রয়েট থেকে প্রায় ৬০ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত গ্র্যান্ড ব্ল্যাঙ্ক শহরের চার্চ অব জেসাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেন্টসে রোববারের প্রার্থনার সময় হামলার ঘটনা ঘটে। প্রার্থনায় সাধারণত শত শত মানুষ অংশ নিয়ে থাকেন।

সন্দেহভাজন হামলাকারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। তার পরিচয় প্রকাশ করেছে পুলিশ। তিনি বার্টন শহরের ৪০ বছর বয়সী থমাস জ্যাকব স্যানফোর্ড।

এনবিসি নিউজ প্রশাসনের বরাতে জানায়, বন্দুকধারী সম্ভবত পরিকল্পিতভাবে চার্চে আগুন লাগিয়েছিলেন। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন ভবনের ভেতরে আরও আহত বা নিহত ব্যক্তি থাকতে পারেন।

তদন্ত কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে তিনটি বিস্ফোরক ডিভাইস পাওয়া গেছে।

তদন্ত কর্মকর্তারা সন্দেহভাজন হামলাকারীর বাড়িতে তল্লাশি চালাচ্ছেন। হামলার কারণ খুঁজে বের করতে তার ফোন রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে।

এফবিআই এই ঘটনার তদন্ত করছে। ডেট্রয়েট ফিল্ড অফিসের দায়িত্বপ্রাপ্ত এজেন্ট রুবেন কোলম্যান জানান, বোমা বিশেষজ্ঞসহ কয়েকটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

মিশিগান পুলিশের মুখপাত্র কিম ভেটার বলেন, পুলিশ আরও কিছু স্থান থেকে বোমা হামলার হুমকি পেয়েছিল। তিনি বলেন, সেগুলো আমরা পরীক্ষা করে দেখেছি। কোনো ঝুঁকি নেই বলেও তিনি জানান।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম