ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বমঞ্চে বাংলাদেশঃ জাতিসংঘে জিয়া পরিবারের অনবদ্য ধারাবাহিকতা জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ১ অক্টোবর উদ্বোধন, দুই রুটে চলবে বিআরটিসির এসি বাস পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন কেশবপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান টিটো(৪৬) গ্রেফতার মেক্সিকোসহ বিভিন্ন দেশে মানবপাচার মাফিয়াখ্যত কে এই নাজমুল সমাজসেবক চাঁন মিয়া’কে- কাউন্সিলর হিসেবে’ পাওয়া সময়ের’ দাবি -৫৩ নং ওয়ার্ড (সচেতন) নাগরীকবৃন্দ জামাল পরিবারের নেতৃত্বে মুগদা এলাকায় বেপরোয়া মাদক ব্যবসা : থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

সন্তানের নির্যাতনে বাউফলে থানায় জিডি হতভাগ্য বাবার

#

নিজস্ব প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর, ২০২৫,  6:35 PM

news image



নিজস্ব প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী):

পটুয়াখালীর বাউফলে আব্দুল শাজাহান গাজী নামে এক সাধারণ রিকশাচালক নিজের মেয়ে ও জামাইয়ের নির্যাতনের শিকার হয়েছেন। অভিযোগ রয়েছে— ছোট মেয়ে ও জামাই বাবার কাছ থেকে জোরপূর্বক রিকশা ছিনিয়ে নিয়ে স্বর্ণের গহনা দাবি করেছে। এমনকি হুমকি দিয়েছে, গহনা না দিলে রিকশা বিক্রি করে গহনা তৈরি করা হবে।


দুই মেয়ে ও তিন ছেলের জনক শাজাহান গরিব মানুষ। প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত রিকশা চালিয়েই সংসার চালান তিনি। জীবিকার একমাত্র অবলম্বন রিকশা হাতছাড়া হয়ে যাওয়ায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন।


এ ঘটনায় শাজাহান মিয়া বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।


শাজাহান মিয়া জানান, “আমি গরিব মানুষ, রিকশা ছাড়া আমার সংসার চলে না। অথচ নিজের সন্তানই আমাকে লাঞ্ছিত করেছে। আমি চাই আইন যেন ব্যবস্থা নেয়, যাতে আর কোনো বাবা সন্তানের হাতে নির্যাতিত না হয়।”


তিনি আরও অভিযোগ করেন, তার মেয়ে ও জামাই প্রায়ই তার কাছে টাকা দাবি করে। অভাবে পড়ে কখনো কখনো তিনি টাকা দেন, তখন কয়েকদিন শান্ত থাকে তারা। কিন্তু কিছুদিন পর আবারো শুরু হয় মানসিক নির্যাতন। এমনকি মেয়ে কটূক্তি করে বলে, “টাকা দিবা না কেন? মেয়ে জন্ম দিলা কেন?”


ঘটনার পর স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, সন্তানদের কাছ থেকে এভাবে বাবার লাঞ্ছিত হওয়া সমাজের জন্য লজ্জাজনক। তারা দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম