নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর, ২০২৬, 7:42 PM
সমাজসেবক আব্দুল্লাহ মামুনকে কাউন্সিলর হিসেবে পাওয়া সময়ের দাবি — ০৮ নং ওয়ার্ডের সচেতন নাগরিকবৃন্দ
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ০৮ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী, সমাজসেবক, শিক্ষানুরাগী ও জনপ্রিয় ব্যক্তিত্ব মোঃ আব্দুল্লাহ আল-মামুনকে আসন্ন কাউন্সিলর নির্বাচনে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান স্থানীয় নাগরিকরা। তিনি সাবেক সভাপতি, ছাত্রদল, ০৮ নং ওয়ার্ড (তারাবো পৌরসভা)।
স্থানীয় বিভিন্ন সামাজিক ও সমাজসেবামূলক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে আব্দুল্লাহ মামুন দীর্ঘদিন ধরে দায়িত্বশীল ভূমিকা পালন করছেন বলে স্থানীয়দের অভিমত। সততা, মানবিকতা, জনকল্যাণমূলক কর্মকাণ্ড ও নাগরিকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কারণে তিনি এলাকায় পরিচিতি অর্জন করেছেন।
স্থানীয় সরকার বিভাগ থেকে মেয়াদোত্তীর্ণ সিটি করপোরেশন ও পৌসভাসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশনে চিঠি পাঠানো এবং সংশ্লিষ্ট কার্যক্রম চলমান থাকায় সম্ভাব্য প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ০৮ নং ওয়ার্ডেও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে।
সরেজমিনে ওয়ার্ডের বিভিন্ন এলাকার সচেতন নারী-পুরুষ নাগরিকদের সঙ্গে কথা বলে জানা যায়, বিগত সময়ে রাজনৈতিক প্রতিকূলতা ও নানা ক্ষতির সম্মুখীন হয়েও আব্দুল্লাহ মামুন স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে দায়িত্বশীল ভূমিকা রেখেছেন বলে তাদের দাবি। পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং নাগরিকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বিষয়টিও তারা উল্লেখ করেন।
স্থানীয় নাগরিকদের প্রত্যাশা, তিনি কাউন্সিলর নির্বাচিত হলে ওয়ার্ডের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন। তাদের প্রত্যাশিত উন্নয়ন পরিকল্পনার মধ্যে রয়েছে—জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ ও সংস্কার, রাস্তাঘাট উন্নয়ন, মশকনিধন, ডেঙ্গু ও হাম বিষয়ে সচেতনতা এবং চিকিৎসাসেবা নিশ্চিত করতে উদ্যোগ, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধ, গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন, নারী ও শিশুদের নিরাপত্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা এবং শিশু-কিশোরদের খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরি করা।
এলাকাবাসীর মতে, একটি সুশৃঙ্খল, নিরাপদ, পরিচ্ছন্ন ও আধুনিক ০৮ নং ওয়ার্ড গঠনে আব্দুল্লাহ মামুন দায়িত্বশীল ভূমিকা রাখতে পারবেন। এ প্রত্যাশা থেকেই আসন্ন কাউন্সিলর নির্বাচনে তাকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান ওয়ার্ডের সচেতন নাগরিকদের একটি অংশ। তাদের প্রত্যাশা, নাগরিক অধিকার, জননিরাপত্তা ও এলাকার সার্বিক উন্নয়নে তিনি প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন। ইনশাআল্লাহ।