ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন বিতর্কে গণপূর্তের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান প্রশিক্ষণের মান নিশ্চিত ও প্রশিক্ষণার্থী পুনরাবৃত্তি রোধে সমন্বিত তথ্যব্যবস্থার ওপর গুরুত্ব প্রশিক্ষণের মান নিশ্চিত ও প্রশিক্ষণার্থী পুনরাবৃত্তি রোধে সমন্বিত তথ্যব্যবস্থার ওপর গুরুত্ব প্রশিক্ষণের মান নিশ্চিত ও প্রশিক্ষণার্থী পুনরাবৃত্তি রোধে সমন্বিত তথ্যব্যবস্থার ওপর গুরুত্ব টেন্ডারের প্রমাণ নেই:তদন্ত প্রতিবেদনও গোপন হাসানুজ্জামান এর বিরুদ্ধে দূর্নীতির বড় অভিযোগ বনার্তদের মাঝে বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতির ত্রান বিতরণ বিএসইসি (মার্জিন) বিধিমালা, ২০২৫ সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ডিবিএ পাথর নিক্ষেপ নাকি ছদ্মবেশী রেকি (Recce): ভেরি হাইপ্রোফাইল নিরাপত্তা ও অপরাধতাত্ত্বিক বিশ্লেষণ বাংলার ভেনিস বরিশালে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপিকে সুস্বাগতম শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘোষণা: বিচারিক জবাবদিহিতা ও আঞ্চলিক ভূ-রাজনীতি

‎রাজশাহীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অটোভ্যান চালক নিহত

#

নিজস্ব প্রতিবেদক

০৯ সেপ্টেম্বর, ২০২৫,  4:42 PM

news image



রাজশাহী দুর্গাপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সুজন (২৬) নামের এক অটোভ্যান চালকের নিহতের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার সময় দুর্গাপুর-শিবপুর সড়কের সিংগা-রৈপাড়া বিলের ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন রাজশাহী চারঘাট উপজেলার সারদা বাজার এলাকার নাজির উদ্দিনের ছেলে।
‎প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানাযায়, শিবপুরগামী অটোভ্যানটি পিছন দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৪-৮৬০৫) ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যায়।
‎খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়।
‎এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, নিহতের মরদেহ থানায় আনা হয়েছে এবং পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যায়। ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম