ঢাকা ২৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গোদাগাড়ীতে টানা দুই দিনের বৃষ্টিতে পাকা ধান ও সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা গোদাগাড়ীতে টানা দুই দিনের বৃষ্টিতে পাকা ধান ও সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা গোদাগাড়ীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দম্পতি গ্রেফতার, নেপথ্যে কাট-আউট চক্র শ্রমিকদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস ডিআইজির, কারখানা খুলতে মালিকদের আহ্বান দায়িত্বশীল মেহেদী‘কে- কাউন্সিলর হিসেবে, পেতে চাই -১১ নং ওয়ার্ড (সচেতন) নাগরীকবৃন্দ সমাজসেবক আব্দুল্লাহ মামুনকে কাউন্সিলর হিসেবে পাওয়া সময়ের দাবি — ০৮ নং ওয়ার্ডের সচেতন নাগরিকবৃন্দ জনদরদী এখলাসউদ্দীন কাউন্সিলর হলে নাগরিকদের জীবনমান ও এলাকার উন্নয়ন হবে — ৫৩ নম্বর ওয়ার্ডের সচেতন নাগরিকবৃন্দ অগ্নি সন্ত্রাসীদের জবাব দিতে হবে—‘যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী গোদাগাড়ীতে রাতের আঁধারে চুরি-ছিনতাই, হত্যার ঘটনায় বাড়ছে আতঙ্ক ড. শেখ আসিফ এস. মিজান বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সিনিয়র ভাইস-চেয়ারম্যান নির্বাচিত

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

#

০৫ নভেম্বর, ২০২৬,  7:11 PM

news image

এবার দেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি নানান ইলেকট্রনিক্স পণ্য উপহার পেয়েছেন চট্টগ্রামের চান্দগাঁও এলাকার গৃহিণী আছমা সুলতানা রীমা। দেশজুড়ে চলমান ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’ এ ঘোষিত ‘ওয়ালটন হাউজফুল অফার’ এর আওতায় এই সুবিধা পান তিনি।

রীমার পাওয়া ফ্রি পণ্য উপহারের তালিকায় রয়েছে—ফ্রিজ, এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, লাইট, রুম হিটার, স্মার্টফোন এবং সাউন্ডবারসহ নিত্যপ্রয়োজনীয় নানা পণ্য। একটি ফ্রিজ কিনে এতগুলো পণ্য উপহার পেয়ে রীমার পরিবারে এখন বইছে আনন্দের বন্যা। শুধু তার পরিবারেই নয়; ওয়ালটনের ঘরভর্তি পণ্য ফ্রি পাওয়ার সংবাদে তার এলাকাতেও ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।  

৪ নভেম্বর, বুধবার বিকেলে বোয়ালখালীর গোমদন্ডী আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে আছমা সুলতানা রীমার হাতে উপহারের ঘরভর্তি ফ্রি পণ্যগুলো তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং মডেল-অভিনেত্রী সাদিয়া আয়মান। 

সেসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটনের পরিবেশক প্রতিষ্ঠান ‘ইলেকট্রনিক্স বাজার’ এর সত্ত্বাধিকারী এস এম জামাল উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, দেশজুড়ে চলমান ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ এর আওতায় আগামী ৩১ ডিসেম্বর, ২০২৬ তারিখ পর্যন্ত ওয়ালটন ব্র্যান্ডের ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই ঘরভর্তি পণ্য ফ্রি পাওয়ার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। এছাড়াও রয়েছে বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত আকর্ষণীয় উপহার পাওয়ার সুবিধা। 

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম