ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বমঞ্চে বাংলাদেশঃ জাতিসংঘে জিয়া পরিবারের অনবদ্য ধারাবাহিকতা জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ১ অক্টোবর উদ্বোধন, দুই রুটে চলবে বিআরটিসির এসি বাস পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন কেশবপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান টিটো(৪৬) গ্রেফতার মেক্সিকোসহ বিভিন্ন দেশে মানবপাচার মাফিয়াখ্যত কে এই নাজমুল সমাজসেবক চাঁন মিয়া’কে- কাউন্সিলর হিসেবে’ পাওয়া সময়ের’ দাবি -৫৩ নং ওয়ার্ড (সচেতন) নাগরীকবৃন্দ জামাল পরিবারের নেতৃত্বে মুগদা এলাকায় বেপরোয়া মাদক ব্যবসা : থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

"ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন: আমান উল্লাহ আমান"

#

রহমাতুল্লাহ শিশির

২০ সেপ্টেম্বর, ২০২৫,  10:28 AM

news image

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং সাবেক ডাকসু ভিপি সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার ঘোষণার প্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।


শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাভারের তেঁতুলঝড়া ইউনিয়ন ১নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।


তিনি বলেন, "দীর্ঘ ১৬ বছরের আন্দোলন-সংগ্রামের পর আজ বিএনপি আবার জনগণের কাছে ফিরে এসেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৬ বছর কারাবরণ করেছেন, আমিও বারবার নির্যাতনের শিকার হয়েছি। ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে এবং গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারের প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে।"


তিনি আরও বলেন, "বিএনপি সবসময় জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলনে রয়েছে। জনগণের শক্তির কাছে কোনো স্বৈরশাসকই টিকে থাকতে পারেনি, এবারও পারবে না।"


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান,  সাভার উপজেলা বিএনপির সভাপতি জমাল উদ্দিন সরকার, এবং সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম