ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন বিতর্কে গণপূর্তের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান প্রশিক্ষণের মান নিশ্চিত ও প্রশিক্ষণার্থী পুনরাবৃত্তি রোধে সমন্বিত তথ্যব্যবস্থার ওপর গুরুত্ব প্রশিক্ষণের মান নিশ্চিত ও প্রশিক্ষণার্থী পুনরাবৃত্তি রোধে সমন্বিত তথ্যব্যবস্থার ওপর গুরুত্ব প্রশিক্ষণের মান নিশ্চিত ও প্রশিক্ষণার্থী পুনরাবৃত্তি রোধে সমন্বিত তথ্যব্যবস্থার ওপর গুরুত্ব টেন্ডারের প্রমাণ নেই:তদন্ত প্রতিবেদনও গোপন হাসানুজ্জামান এর বিরুদ্ধে দূর্নীতির বড় অভিযোগ বনার্তদের মাঝে বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতির ত্রান বিতরণ বিএসইসি (মার্জিন) বিধিমালা, ২০২৫ সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ডিবিএ পাথর নিক্ষেপ নাকি ছদ্মবেশী রেকি (Recce): ভেরি হাইপ্রোফাইল নিরাপত্তা ও অপরাধতাত্ত্বিক বিশ্লেষণ বাংলার ভেনিস বরিশালে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপিকে সুস্বাগতম শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘোষণা: বিচারিক জবাবদিহিতা ও আঞ্চলিক ভূ-রাজনীতি

অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান আমান উল্লাহ আমানের

#

রহমাতুল্লাহ শিশির

০১ অক্টোবর, ২০২৫,  4:59 PM

news image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান বলেছেন, “

আসুন আমরা অন্যায় ও অনাচারের বিরুদ্ধে সোচ্চার হই।” তিনি বলেন, বারবার ফিরে আসা অন্যায়-অনাচার সমাজের সুশীল ও সাধারণ মানুষের ওপর জুলুম করে থাকে। তাই সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে।


বুধবার (০১ অক্টোবর)  বিকাল ৩টায় কেরানীগঞ্জে শারদীয় দুর্গাপূজা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।


আমান বলেন, “এক বছর আগে আমরা ছাত্র-জনতা মিলে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলাম। তবে এ সংগ্রাম এখনো শেষ হয়ে যায়নি। যদি তা মনে করি, তবে আমরা ভুল করব।”


তিনি আরও বলেন, “বাংলাদেশে ন্যায়ভিত্তিক সমাজ এবং সুশাসন পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। কোনো ধরনের জুলুম, দুর্নীতি ও অবিচারকে প্রশ্রয় দেওয়া যাবে না।”


তিনি আগামী দিনে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ওপর জোর দেন এবং বলেন, “জনগণ যাকে খুশি তাকে ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দেবে—আমরা তাকেই স্বাগত জানাব।”


শারদীয় দুর্গাপূজার তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, “শুধু উৎসব করলেই চলবে না, পূজার মূল বার্তা—ন্যায়ের পক্ষে অবস্থান ও অন্যায়ের প্রতিবাদ—আমাদের জীবনেও ধারণ করতে হবে। প্রতিবছর দুর্গার আবির্ভাব হয় এই বার্তা দেওয়ার জন্যই।”


তিনি বলেন, “আজকের এই পূজামণ্ডপে শুধু হিন্দু ভাইবোনরাই নন, মুসলমানরাও আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন। এটাই আমাদের ধর্মীয় সম্প্রীতির সুন্দর দৃষ্টান্ত।”


এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান, কেরানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম, ইসমাঈল হোসেন জাকির, রেজাউল করিম জুয়েল,  কৃষক দলের মতিন আহমেদ, মনিরুজ্জামান মনির, জাহিদুর রহমান জাহিদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম