ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন বিতর্কে গণপূর্তের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান প্রশিক্ষণের মান নিশ্চিত ও প্রশিক্ষণার্থী পুনরাবৃত্তি রোধে সমন্বিত তথ্যব্যবস্থার ওপর গুরুত্ব প্রশিক্ষণের মান নিশ্চিত ও প্রশিক্ষণার্থী পুনরাবৃত্তি রোধে সমন্বিত তথ্যব্যবস্থার ওপর গুরুত্ব প্রশিক্ষণের মান নিশ্চিত ও প্রশিক্ষণার্থী পুনরাবৃত্তি রোধে সমন্বিত তথ্যব্যবস্থার ওপর গুরুত্ব টেন্ডারের প্রমাণ নেই:তদন্ত প্রতিবেদনও গোপন হাসানুজ্জামান এর বিরুদ্ধে দূর্নীতির বড় অভিযোগ বনার্তদের মাঝে বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতির ত্রান বিতরণ বিএসইসি (মার্জিন) বিধিমালা, ২০২৫ সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ডিবিএ পাথর নিক্ষেপ নাকি ছদ্মবেশী রেকি (Recce): ভেরি হাইপ্রোফাইল নিরাপত্তা ও অপরাধতাত্ত্বিক বিশ্লেষণ বাংলার ভেনিস বরিশালে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপিকে সুস্বাগতম শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘোষণা: বিচারিক জবাবদিহিতা ও আঞ্চলিক ভূ-রাজনীতি

আড়াইহাজারে অটো রিক্সা চুরির প্রতিবাদ যুবক খুন

#

হাবিবুর রহমান,( আড়াই হাজর)

০৮ অক্টোবর, ২০২৫,  10:59 PM

news image


নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটো রিক্সা চুরির প্রতিবাদ করায় ইমন মিয়া (২৪) নামের এক যুবক খুন হয়েছেন। 

মঙ্গলবার (৭ অক্টোবর)  সকাল নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে গত রোববার (৫ অক্টোবর) রাত নয়টার দিকে উপজেলা ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদি এলাকায় স্থানীয় কিশোর গ্যাং লিডরি গোলাম মোরশেদ ইমনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ইমনকে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। 

নিহত ইমন উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও মারুয়াদী এলাকার বাসিন্দা সিরাজ মিয়ার ছেলে। 

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন।

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গত রোববার (৫ অক্টোবর) ব্যাটারী চালিত চোরাই অটো রিক্সা নিয়ে ইমন ও চোরাই অটো রিক্সা ব্যবসায়ী ইমরান মিয়ার সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

এর জের ধরে ওই দিন রাতে ইমরানের সাথে কিশোর গ্যাং লিডার গোলাম মোরশেদ সহ তাদের সহযোগিদের নিয়ে ইমনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।

আশপাশের লোকজন তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে আশঙ্কাজনক অবস্থার কারণে ইমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান।


এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায়  মামলা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম