ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘নিজেই ঠিকাদার, নিজেই প্রকৌশলী’ আব্দুল মালেকের বিরুদ্ধে অভিযোগ (পর্ব-2) পীরগঞ্জে সাম্য খেলাঘর আয়োজিত ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত প্রতিমন্ত্রীর পীরগঞ্জ সফর উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা বিশ্বমঞ্চে বাংলাদেশঃ জাতিসংঘে জিয়া পরিবারের অনবদ্য ধারাবাহিকতা জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ১ অক্টোবর উদ্বোধন, দুই রুটে চলবে বিআরটিসির এসি বাস পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন কেশবপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান টিটো(৪৬) গ্রেফতার

এলপিজিতে পূর্ণ ভ্যাট অব্যাহতির প্রস্তাব, স্বস্তি ফিরতে পারে কোটি গ্রাহকের ঘরে

#

মোঃরাজিব উদ্ দৌলা চৌধুরী

০৪ জুন, ২০২৬,  3:11 PM

news image


আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর ওপর সম্পূর্ণ ভ্যাট অব্যাহতির প্রস্তাব আসছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রস্তাবটি কার্যকর হলে এলপিজির আমদানি, বিপণন ও ভোক্তা পর্যায়ে ব্যয় কমে আসবে এবং এর ইতিবাচক প্রভাব পড়তে পারে বাজারদরে।

বর্তমানে দেশের শহর ও গ্রামাঞ্চলে রান্নার জ্বালানি হিসেবে এলপিজির ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পাইপলাইনের গ্যাস সুবিধার বাইরে থাকা কোটি কোটি পরিবার এলপিজির ওপর নির্ভরশীল।

ফলে এই খাতে ভ্যাট অব্যাহতির সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জ্বালানি খাতের বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য ওঠানামার কারণে ভোক্তারা দীর্ঘদিন ধরেই মূল্যচাপের মধ্যে রয়েছেন।

এ অবস্থায় ভ্যাট প্রত্যাহার করা হলে বাজারে ইতিবাচক বার্তা যাবে এবং কোম্পানিগুলোও তুলনামূলক কম দামে পণ্য সরবরাহের সুযোগ পাবে।

সরকারের রাজস্ব ব্যবস্থাপনা ও কর সংস্কারের অংশ হিসেবে এবারের বাজেটে বিভিন্ন খাতে কর ও ভ্যাট কাঠামো পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়া হয়েছে।

বাজেট প্রস্তাবে এলপিজির ওপর পূর্ণ ভ্যাট অব্যাহতি অন্তর্ভুক্ত হলে তা জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার সম্প্রসারণে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্ট মহল বলছে, এলপিজির ওপর ভ্যাট অব্যাহতি শুধু ভোক্তাদের জন্য স্বস্তির খবরই নয়, বরং এটি পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে উৎসাহ জোগাবে এবং দেশের জ্বালানি খাতের টেকসই উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।

অর্থনীতিবিদদের মতে, মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় সাধারণ মানুষের জন্য এটি হতে পারে আসন্ন বাজেটের অন্যতম জনবান্ধব উদ্যোগ।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম