ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বমঞ্চে বাংলাদেশঃ জাতিসংঘে জিয়া পরিবারের অনবদ্য ধারাবাহিকতা জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ১ অক্টোবর উদ্বোধন, দুই রুটে চলবে বিআরটিসির এসি বাস পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন কেশবপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান টিটো(৪৬) গ্রেফতার মেক্সিকোসহ বিভিন্ন দেশে মানবপাচার মাফিয়াখ্যত কে এই নাজমুল সমাজসেবক চাঁন মিয়া’কে- কাউন্সিলর হিসেবে’ পাওয়া সময়ের’ দাবি -৫৩ নং ওয়ার্ড (সচেতন) নাগরীকবৃন্দ জামাল পরিবারের নেতৃত্বে মুগদা এলাকায় বেপরোয়া মাদক ব্যবসা : থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

কারওয়ান বাজারে সবজি ব্যবসায়ীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

#

নিজস্ব প্রতিবেদক

২৮ আগস্ট, ২০২৫,  12:50 PM

news image



রাজধানীর কারওয়ান বাজার এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে এক সবজি ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।

আজ  বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোর চারটার দিকে তাকে গুরুতর জখম অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। আহত মো. জামির (৩০) তেজগাঁও মডেল থানা এলাকার কাজীপাড়ার ১৭ নম্বর গলির বাসিন্দা মো. মুজিবুর রহমানের ছেলে। তিনি পাইকারি সবজি ব্যবসা করেন।


জামিরকে হাসপাতালে নেওয়া কবির হোসেন জানান, রাত প্রায় তিনটার দিকে পাইকারি সবজি কেনার জন্য জামির কারওয়ান বাজারে যান। 

এ সময় সোনারগাঁও হোটেলের সামনে দাঁড়িয়ে থাকলে তিন থেকে চারজন দুর্বৃত্ত তার কাছে টাকা-পয়সা দাবি করে। তিনি তা দিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরের দিকে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে জরুরি বিভাগে আনা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

 ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম