ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বমঞ্চে বাংলাদেশঃ জাতিসংঘে জিয়া পরিবারের অনবদ্য ধারাবাহিকতা জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ১ অক্টোবর উদ্বোধন, দুই রুটে চলবে বিআরটিসির এসি বাস পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন কেশবপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান টিটো(৪৬) গ্রেফতার মেক্সিকোসহ বিভিন্ন দেশে মানবপাচার মাফিয়াখ্যত কে এই নাজমুল সমাজসেবক চাঁন মিয়া’কে- কাউন্সিলর হিসেবে’ পাওয়া সময়ের’ দাবি -৫৩ নং ওয়ার্ড (সচেতন) নাগরীকবৃন্দ জামাল পরিবারের নেতৃত্বে মুগদা এলাকায় বেপরোয়া মাদক ব্যবসা : থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

কেরানীগঞ্জে ঢাকা জেলা পুলিশ সুপারের নামে চাঁদাবাজি: গ্রেফতার তিন

#

নিজস্ব প্রতিবেদক

২৮ আগস্ট, ২০২৫,  4:06 PM

news image


কেরানীগঞ্জে ঢাকা জেলা পুলিশ সুপারের নাম ব্যবহার করে অনলাইনে  প্রতারণার মাধ্যমে চাঁদা দাবিকারি তিন প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ ইমন আলী (২৩),মোঃ নাহিদুল ইসলাম(২৭)ও মোঃ তানজির ওরফে তানজু (২৮)।

পুলিশ তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের) ১২ টি মোবাইল ফোন,ঢাকা জেলা পুলিশ সুপার আনিসুর রহমানের নামে লেখা চ পাঁচটি ভিজিটিং কার্ড উদ্ধার করে। আজ দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

প্রেস ব্রিফিংয়ে তিনি আরো জানান, গ্রেফতারকৃত প্রতারকেরা ঢাকা জেলা পুলিশ সুপার আনিসুর রহমানের পোশাক পরিহিত  ছবি হোয়াইটসঅ্যাপে প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করে তার নাম ও ছবি ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে প্রতারণা করে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় প্রদান করে ব্যবসায়ী ও রাজনীতিবিদসহ বিভিন্ন লোকের কাছে চাঁদা দাবি করে আসছিল।

বিষয়টি জানার পরে ঢাকা জেলা টিভি দক্ষিণের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল রাজশাহী জেলার ডিবি পুলিশের সহায়তায় রাজশাহী জেলার বাঘা থানার আশরাফপুর এলাকায় অভিযান চালিয়ে প্রতারক মোহাম্মদ ইমন আলী, নাহিদুল ইসলাম ও তানজির কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনে মামলা করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম