ঢাকা ২৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গোদাগাড়ীতে টানা দুই দিনের বৃষ্টিতে পাকা ধান ও সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা গোদাগাড়ীতে টানা দুই দিনের বৃষ্টিতে পাকা ধান ও সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা গোদাগাড়ীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দম্পতি গ্রেফতার, নেপথ্যে কাট-আউট চক্র শ্রমিকদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস ডিআইজির, কারখানা খুলতে মালিকদের আহ্বান দায়িত্বশীল মেহেদী‘কে- কাউন্সিলর হিসেবে, পেতে চাই -১১ নং ওয়ার্ড (সচেতন) নাগরীকবৃন্দ সমাজসেবক আব্দুল্লাহ মামুনকে কাউন্সিলর হিসেবে পাওয়া সময়ের দাবি — ০৮ নং ওয়ার্ডের সচেতন নাগরিকবৃন্দ জনদরদী এখলাসউদ্দীন কাউন্সিলর হলে নাগরিকদের জীবনমান ও এলাকার উন্নয়ন হবে — ৫৩ নম্বর ওয়ার্ডের সচেতন নাগরিকবৃন্দ অগ্নি সন্ত্রাসীদের জবাব দিতে হবে—‘যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী গোদাগাড়ীতে রাতের আঁধারে চুরি-ছিনতাই, হত্যার ঘটনায় বাড়ছে আতঙ্ক ড. শেখ আসিফ এস. মিজান বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সিনিয়র ভাইস-চেয়ারম্যান নির্বাচিত

কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি ওয়াজেদ খান ডবলু, সাধারণ সম্পাদক বুলবুল

#

নিজস্ব প্রতিবেদক

০৪ নভেম্বর, ২০২৬,  8:18 PM

news image



কেশবপুর (যশোর) প্রতিনিধি:


যশোরের কেশবপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ-এর কেশবপুর প্রতিনিধি ওয়াজেদ খান ডবলু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন (দৈনিক বাংলা ) হারুনার রশীদ বুলবুল। ৪ নভেম্বর (২০২৬) নির্বাচন কমিশনার তাদের নির্বাচিত ঘোষণা করেন।


গত ২৭ অক্টোবর কেশবপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো. আব্দুল হান্নান। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার প্রভাষক মো. নাজমুল হোসাইন ও মেহেদী হাসান।


ঘোষিত নির্বাচন  তফসিল অনুযায়ী, ২৮ অক্টোবর থেকে ৩০ অক্টোবর মনোনয়নপত্র সংগ্রহ, ৩১ অক্টোবর মনোনয়নপত্র জমা, ১ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ৩ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের দিন নির্ধারণ করা হয়। ৪ নভেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।


১৮টি পদের বিপরীতে ২১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে সিনিয়র সহসভাপতি, দপ্তর সম্পাদক এবং ক্রীড়া ও সাহিত্য সম্পাদক—এই তিনটি পদে একাধিক প্রার্থী থাকায় আগামী ১৪ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


অন্যদিকে, সভাপতি পদে ওয়াজেদ খান ডবলু, সহসভাপতি পদে মো. আব্দুল জলিল, সাধারণ সম্পাদক পদে হারুনার রশীদ বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদে মো. শামীম আক্তার মুকুল, যুগ্ম সম্পাদক পদে প্রদীপ কুমার মোদক মানিক, সাংগঠনিক সম্পাদক পদে মো. নাজিম উদ্দীন, কোষাধ্যক্ষ পদে মো. হাফিজুর রহমান হাফিজ, গ্রন্থাগার সম্পাদক পদে মো. আব্দুস সালাম এবং নির্বাহী সদস্য পদে মো. মাসুদুজ্জামান মাসুদ, মো. আকতার হোসেন, মারুফ হোসেন হান্নান, মো. ইমরান হোসেন, মো. ছায়ফুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম ও মো. রুহুল আমিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।


উল্লেখ্য, ১৮টি পদের মধ্যে ১৫টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ৪ নভেম্বর নির্বাচন কমিশনার তাদের নির্বাচিত ঘোষণা করেন।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম