ঢাকা ২৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গোদাগাড়ীতে টানা দুই দিনের বৃষ্টিতে পাকা ধান ও সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা গোদাগাড়ীতে টানা দুই দিনের বৃষ্টিতে পাকা ধান ও সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা গোদাগাড়ীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দম্পতি গ্রেফতার, নেপথ্যে কাট-আউট চক্র শ্রমিকদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস ডিআইজির, কারখানা খুলতে মালিকদের আহ্বান দায়িত্বশীল মেহেদী‘কে- কাউন্সিলর হিসেবে, পেতে চাই -১১ নং ওয়ার্ড (সচেতন) নাগরীকবৃন্দ সমাজসেবক আব্দুল্লাহ মামুনকে কাউন্সিলর হিসেবে পাওয়া সময়ের দাবি — ০৮ নং ওয়ার্ডের সচেতন নাগরিকবৃন্দ জনদরদী এখলাসউদ্দীন কাউন্সিলর হলে নাগরিকদের জীবনমান ও এলাকার উন্নয়ন হবে — ৫৩ নম্বর ওয়ার্ডের সচেতন নাগরিকবৃন্দ অগ্নি সন্ত্রাসীদের জবাব দিতে হবে—‘যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী গোদাগাড়ীতে রাতের আঁধারে চুরি-ছিনতাই, হত্যার ঘটনায় বাড়ছে আতঙ্ক ড. শেখ আসিফ এস. মিজান বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সিনিয়র ভাইস-চেয়ারম্যান নির্বাচিত

কোস্ট গার্ডের বনজ প্রাণী সংরক্ষণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিবেদক

১০ অক্টোবর, ২০২৫,  5:22 PM

news image



গতকাল ৯ অক্টোবর বৃহস্পতিবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে বিভিন্ন দুর্যোগকালীন উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসা সেবা প্রদান ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি কোস্ট গার্ড পরিবেশ ও বন সংরক্ষণ, বনজ প্রাণী রক্ষায় বিভিন্ন সচেতনতামূলক কর্মকাণ্ড পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায়  ৯ অক্টোবর  বৃহস্পতিবার সকাল ১০ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনী এ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজে। 

তারুণ্যের উৎসব- ২০২৫ শীর্ষক পরিবেশ ও বন রক্ষা, বনজ প্রাণী সংরক্ষণ প্রশিক্ষণ কর্মশালা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত কর্মশালায় বনবিভাগ চট্টগ্রাম এর প্রতিনিধি এবং স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

তিনি আরও বলেন, পরিবেশ ও বন সংরক্ষণে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম