ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বমঞ্চে বাংলাদেশঃ জাতিসংঘে জিয়া পরিবারের অনবদ্য ধারাবাহিকতা জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ১ অক্টোবর উদ্বোধন, দুই রুটে চলবে বিআরটিসির এসি বাস পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন কেশবপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান টিটো(৪৬) গ্রেফতার মেক্সিকোসহ বিভিন্ন দেশে মানবপাচার মাফিয়াখ্যত কে এই নাজমুল সমাজসেবক চাঁন মিয়া’কে- কাউন্সিলর হিসেবে’ পাওয়া সময়ের’ দাবি -৫৩ নং ওয়ার্ড (সচেতন) নাগরীকবৃন্দ জামাল পরিবারের নেতৃত্বে মুগদা এলাকায় বেপরোয়া মাদক ব্যবসা : থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

গুণগত পণ্য ও আস্থার সম্পর্ক গড়তে নোভেরা পেইন্টসের মতবিনিময় সভা

#

নাজমুল হুদা

১৪ জুন, ২০২৬,  1:55 PM

news image


 ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং স্থানীয় পরিবেশকদের সঙ্গে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করার লক্ষ্যে নোভেরা পেইন্টসের উদ্যোগে সৈয়দপুরে এক মতবিনিময় সভা ও প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ছিল মেসার্স আসিফ হার্ডওয়্যার স্টোর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল্লাহ আল রাফায়, মোঃ শাহাদাত হোসেন এবং মোঃ জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রোঃ মোঃ আশরাফ হোসেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে গুণগত মানসম্পন্ন পণ্য, গ্রাহকসেবা এবং ব্যবসায়ীদের সঙ্গে দীর্ঘমেয়াদি আস্থার সম্পর্কই একটি প্রতিষ্ঠানের সফলতার মূল ভিত্তি। এ ধরনের আয়োজন ব্যবসায়ী ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করে এবং বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার বলেন, ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন স্থানীয় অর্থনীতিকে গতিশীল করে। উৎপাদনকারী প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকলে ভোক্তারাও উন্নতমানের সেবা ও পণ্য পেয়ে উপকৃত হন।


নোভেরা পেইন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল রাফায় বলেন, গ্রাহক ও ব্যবসায়ীদের আস্থা অর্জনই নোভেরা পেইন্টসের সবচেয়ে বড় শক্তি। দেশব্যাপী মানসম্মত পণ্য সরবরাহের পাশাপাশি অংশীদার ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আমরা নিয়মিত বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছি।


জেনারেল ম্যানেজার মোঃ শাহাদাত হোসেন বলেন, রং শিল্পে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মান বজায় রেখে নোভেরা পেইন্টস কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে বাজারে আরও উন্নত সেবা নিশ্চিত করা হবে।


ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম বলেন, শুধু ব্যবসায়িক কার্যক্রম নয়, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যেও নোভেরা পেইন্টস বিভিন্ন সামাজিক ও ক্রীড়ামূলক আয়োজন করে থাকে। প্রীতি ক্রিকেট ম্যাচ তারই একটি অংশ।


সভাপতির বক্তব্যে প্রোঃ মোঃ আশরাফ হোসেন স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থে নোভেরা পেইন্টসের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।


পরে অতিথিবৃন্দ ও অংশগ্রহণকারী ব্যবসায়ীদের উপস্থিতিতে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে স্থানীয় হার্ডওয়্যার ও রং ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং নোভেরা পেইন্টসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম