ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বমঞ্চে বাংলাদেশঃ জাতিসংঘে জিয়া পরিবারের অনবদ্য ধারাবাহিকতা জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ১ অক্টোবর উদ্বোধন, দুই রুটে চলবে বিআরটিসির এসি বাস পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন কেশবপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান টিটো(৪৬) গ্রেফতার মেক্সিকোসহ বিভিন্ন দেশে মানবপাচার মাফিয়াখ্যত কে এই নাজমুল সমাজসেবক চাঁন মিয়া’কে- কাউন্সিলর হিসেবে’ পাওয়া সময়ের’ দাবি -৫৩ নং ওয়ার্ড (সচেতন) নাগরীকবৃন্দ জামাল পরিবারের নেতৃত্বে মুগদা এলাকায় বেপরোয়া মাদক ব্যবসা : থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

#

নিজস্ব প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর, ২০২৬,  9:12 PM

news image


মোঃ মিজানুর রহমান রংপুর ব্যুরো প্রধানঃ-

রংপুরের পীরগঞ্জ উপজেলার মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে প্রশাসনিক জটিলতার প্রতিবাদে ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা। এতে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে।

জানা গেছে, বিদ্যালয়ের প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে জটিলতা ও অসন্তোষ বিরাজ করছে। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে ক্লাসে অংশ না নিয়ে বর্জন কর্মসূচি পালন করে।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসনিক জটিলতার কারণে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ছে। তারা দ্রুত এসব সমস্যার সমাধান করে বিদ্যালয়ে স্বাভাবিক ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে।

এদিকে, শিক্ষার্থীদের ক্লাস বর্জনের ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। তাদের দাবি, শিক্ষার্থীদের পড়াশোনার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপে বিদ্যালয়ের চলমান সমস্যা নিরসন করা প্রয়োজন।

বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য ও প্রশাসনিক জটিলতার সুনির্দিষ্ট কারণ জানা গেলে বিষয়টি আরও পরিষ্কার হবে।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম