ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বমঞ্চে বাংলাদেশঃ জাতিসংঘে জিয়া পরিবারের অনবদ্য ধারাবাহিকতা জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ১ অক্টোবর উদ্বোধন, দুই রুটে চলবে বিআরটিসির এসি বাস পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন কেশবপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান টিটো(৪৬) গ্রেফতার মেক্সিকোসহ বিভিন্ন দেশে মানবপাচার মাফিয়াখ্যত কে এই নাজমুল সমাজসেবক চাঁন মিয়া’কে- কাউন্সিলর হিসেবে’ পাওয়া সময়ের’ দাবি -৫৩ নং ওয়ার্ড (সচেতন) নাগরীকবৃন্দ জামাল পরিবারের নেতৃত্বে মুগদা এলাকায় বেপরোয়া মাদক ব্যবসা : থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

জাতীয় রাজস্ব বোর্ড ব্যাংক গ্যারান্টির বিপরীতে রপ্তানিকারকগণকে শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানির সুবিধা প্রদান করে আদেশ জারি

#

মোঃরাজিব উদ্ দৌলা চৌধুরী

২৯ সেপ্টেম্বর, ২০২৫,  3:36 PM

news image


রপ্তানি বাণিজ্যের সম্প্রসারণের লক্ষ্যে ব্যাংক গ্যারান্টির বিপরীতে আংশিক রপ্তানিকারক শিল্প প্রতিষ্ঠানকে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সুবিধা প্রদান করে ২৫/০৯/২০২৫ তারিখে একটি প্রজ্ঞাপন জারী করেছে জাতীয় রাজস্ব বোর্ড।  

এ প্রজ্ঞাপনের মাধ্যমে বিদ্যমান বন্ড ব্যবস্থাপনার শর্তাদি মেনে যে সকল রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের পক্ষে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স গ্রহণ সম্ভবপর হয়ে ওঠে না তাদের জন্য শুল্ক-করাদি পরিশোধ না করে কাঁচামাল / পণ্য আমদানি করার সুবিধা দেয়া হয়েছে। শুল্কমুক্ত এ সুবিধা গ্রহণের জন্য আমদানিকারক প্রতিষ্ঠানকে আমদানিকৃত পণ্যের ওপর কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক নিরূপিত শুল্ক করাদির সমপরিমান ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে। 


বন্ড লাইসেন্স না থাকা স্বত্বেও শুল্কমুক্ত সুবিধায় পণ্য আমদানির সুযোগ দেয়ার ফলে রপ্তানিকারক প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি পাবে এবং দেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারিত হবে মর্মে জাতীয় রাজস্ব বোর্ড আশা করে।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম