ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বমঞ্চে বাংলাদেশঃ জাতিসংঘে জিয়া পরিবারের অনবদ্য ধারাবাহিকতা জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ১ অক্টোবর উদ্বোধন, দুই রুটে চলবে বিআরটিসির এসি বাস পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন কেশবপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান টিটো(৪৬) গ্রেফতার মেক্সিকোসহ বিভিন্ন দেশে মানবপাচার মাফিয়াখ্যত কে এই নাজমুল সমাজসেবক চাঁন মিয়া’কে- কাউন্সিলর হিসেবে’ পাওয়া সময়ের’ দাবি -৫৩ নং ওয়ার্ড (সচেতন) নাগরীকবৃন্দ জামাল পরিবারের নেতৃত্বে মুগদা এলাকায় বেপরোয়া মাদক ব্যবসা : থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

জাপানি ভাষা জানলেই চাকরি : অর্থ উপদেষ্টা

#

আলী আবির সচিবালয়,ঢাকা

০৯ সেপ্টেম্বর, ২০২৫,  8:51 PM

news image


* এক লাখ কর্মী নিবে জাপান 

জাপানে এক লাখ কর্মী পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তবে এর জন্য জানতে হবে জাপানি ভাষা।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

 উপদেষ্টা বলেন, জাপানে এক লাখ কর্মী পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। জাপানি ভাষা জানার পাশাপাশি যে কোনো ধরনের দক্ষতা থাকলেই দেশটিতে চাকরির সুযোগ মিলবে।

এছারাও উপদেষ্টা বলেন, পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত হওয়ার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে তিনি আরও বলেন, একইসঙ্গে ২২টি নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান একীভূত করার চিন্তা ভাবনা চলছে।

 তবে কোনো ব্যাংক এভাবে একীভূত হয়ে গেলেও আমানতকারীদের কোনো সমস্যা হবে না বলেও জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, গ্রাহক বা আমানতকারীরা যেভাবেই এসব ব্যাংকে টাকা রাখুক, তাদের এসব আমানতের উপরে কোনো প্রভাব পড়বে না।

গাড়ি কেনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনে দায়িত্ব পালনে মাঠ প্রশাসনের ব্যবহারের জন্য ৩০০ গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কিনতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে প্রস্তাব ছিল সেটি বাতিল করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম