ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বমঞ্চে বাংলাদেশঃ জাতিসংঘে জিয়া পরিবারের অনবদ্য ধারাবাহিকতা জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ১ অক্টোবর উদ্বোধন, দুই রুটে চলবে বিআরটিসির এসি বাস পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন কেশবপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান টিটো(৪৬) গ্রেফতার মেক্সিকোসহ বিভিন্ন দেশে মানবপাচার মাফিয়াখ্যত কে এই নাজমুল সমাজসেবক চাঁন মিয়া’কে- কাউন্সিলর হিসেবে’ পাওয়া সময়ের’ দাবি -৫৩ নং ওয়ার্ড (সচেতন) নাগরীকবৃন্দ জামাল পরিবারের নেতৃত্বে মুগদা এলাকায় বেপরোয়া মাদক ব্যবসা : থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

জিডিপি প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান- প্রধানমন্ত্রীর অর্থনৈতিক ও পরিকল্পনা উপদেষ্টার

#

মোঃরাজিব উদ্ দৌলা চৌধুরী

২৯ মার্চ, ২০২৬,  8:15 PM

news image


দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে রাজস্ব ব্যবস্থার আধুনিকায়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং করজাল সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

আজ জাতীয় রাজস্ব ভবনের হল কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের বলেন, “টেকসই জিডিপি প্রবৃদ্ধি অর্জনে রাজস্ব আহরণ ব্যবস্থাকে আরও কার্যকর ও স্বচ্ছ করতে হবে।

পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে আস্থা ফিরিয়ে আনা এবং নতুন বিনিয়োগ আকৃষ্ট করা এখন সময়ের দাবি।”

তিনি আরও উল্লেখ করেন, কর কাঠামোকে সহজীকরণ, করদাতাদের জন্য সেবা বৃদ্ধি এবং ডিজিটালাইজেশনের মাধ্যমে রাজস্ব প্রশাসনে গতি আনা গেলে রাজস্ব আয় উল্লেখযোগ্য হারে বাড়বে। এতে দেশের উন্নয়ন কার্যক্রমও আরও বেগবান হবে।

 তিনি আরো বলেন, “করদাতা বান্ধব পরিবেশ গড়ে তুলতে আমরা বিভিন্ন সংস্কার কার্যক্রম হাতে নিয়েছি। ইতোমধ্যে বর্তমান সরকার তৃনমূলের জনসাধারনের মাঝে ফ্যামিলি ও কৃষি কার্ড বিতরণ শুরু করেছে।

কর ফাঁকি ও রাজস্ব আহরণ বাড়াতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে।

মতবিনিময় সভায় অর্থনীতি সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। বৈশ্বিক চলমান যুদ্ধে অভ্যন্ত্তরীন

উৎসগুলোএবং দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে সরকারি-বেসরকারি খাতের সমন্বিত প্রচেষ্টার ওপরও গুরুত্ব আরোপ করেন।

এসময় জাতীয় রাজস্ব বোর্ডের  চেয়ারম্যান আব্দুর রহমান খান উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম