ঢাকা ২৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গোদাগাড়ীতে টানা দুই দিনের বৃষ্টিতে পাকা ধান ও সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা গোদাগাড়ীতে টানা দুই দিনের বৃষ্টিতে পাকা ধান ও সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা গোদাগাড়ীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দম্পতি গ্রেফতার, নেপথ্যে কাট-আউট চক্র শ্রমিকদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস ডিআইজির, কারখানা খুলতে মালিকদের আহ্বান দায়িত্বশীল মেহেদী‘কে- কাউন্সিলর হিসেবে, পেতে চাই -১১ নং ওয়ার্ড (সচেতন) নাগরীকবৃন্দ সমাজসেবক আব্দুল্লাহ মামুনকে কাউন্সিলর হিসেবে পাওয়া সময়ের দাবি — ০৮ নং ওয়ার্ডের সচেতন নাগরিকবৃন্দ জনদরদী এখলাসউদ্দীন কাউন্সিলর হলে নাগরিকদের জীবনমান ও এলাকার উন্নয়ন হবে — ৫৩ নম্বর ওয়ার্ডের সচেতন নাগরিকবৃন্দ অগ্নি সন্ত্রাসীদের জবাব দিতে হবে—‘যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী গোদাগাড়ীতে রাতের আঁধারে চুরি-ছিনতাই, হত্যার ঘটনায় বাড়ছে আতঙ্ক ড. শেখ আসিফ এস. মিজান বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সিনিয়র ভাইস-চেয়ারম্যান নির্বাচিত

টাঙ্গাইলে ঈদে মিলাদুন্নবী উদযাপিত

#

বিভাস কৃষ্ণ চৌধুরী, টাঙ্গাইল

০৬ সেপ্টেম্বর, ২০২৫,  8:19 PM

news image


টাঙ্গাইল  প্রতিনিধি
টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
এদিন সকাল ৭টায় পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ ও নাতে রাসুল পরিবেশনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু করা হয়। পরে আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা, মিলাদ ও দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়। পবিত্র ধর্ম ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- এর জীবন ও কর্মের উপর রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম ও পীরমাশায়েখরা আলোচনায় অংশ নেন। অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। 


হাজীবাগ দরবার শরীফের পীরে তরিকত আলহাজ্ব প্রফেসর আব্দুল কুদ্দুস খসরুর সভাপতিত্বে দিবসের উদ্বোধনী বক্তব্য রাখেন, গাউছিয়া কমিটি বাংলাদেশের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল হাই। স্বাগত বক্তব্য রাখেন, করটিয়া আহমাদাবাদ শরীফের বিশিষ্ট খলিফা মোহাম্মদ শাহজালাল।
অন্যদের মধ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন, আলালপুর ফাজিল মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল আলহাজ্ব শাহ সুফি মাওলানা আব্দুল ওহাব সিরাজি, করটিয়া সরকারি সা’দত কলেজের অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর ড. সাইফুল মালেক আনসারী, ঘাটাইলের  আমুয়াবইদ মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা হারুন অর রশিদ, ময়মনসিংহ দারুন্নাজাত সিদ্দিকিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি সৈয়দ মাহবুব আল হুসাইন, টাঙ্গাইল কাদেরিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মোজাম্মেল হক জালালী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, টাঙ্গাইল জেলা তাহলে সুন্নাত ওয়াল জামাত যুব পরিষদের আহŸায়ক ডা. মোহাম্মদ মোরশেদ আলম মাসুদ। 
এরআগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতি পৌর উদ্যানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। পরে মিলাদ ও দোয়া মাহফিল এবং তাবারক বিতরল করা হয়।
বিভাস কৃষ্ণ চৌধুরী

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম