ঢাকা ৩০ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
জিডিপি প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান- প্রধানমন্ত্রীর অর্থনৈতিক ও পরিকল্পনা উপদেষ্টার রেলওয়ে সিসিএস দপ্তরে আগুনের নেপথ্যে ষড়যন্ত্রের অভিযোগ ফ্যাসিস্ট ও দূর্নীতির নায়কের প্রমোশনে : রেল প্রশাসনে হাতাশা নোয়াগাঁ ইউনিয়নে পোস্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি আড়াইহাজারে প্রবাসী সালাউদ্দিন মোল্লার মৃত্যু, এলাকায় শোকের ছায়া রেলওয়েতে ছাত্রদল নেতাকে সরিয়ে আওয়ামী দোসর আনোয়ার লতা গ্রুপ চেয়ারম্যান এর ঈদ-উল ফিতরের শুভেচ্ছা ৪১ নং ওয়ার্ড কাউন্সিল পার্থী আনোয়ার হোসেন এর ঈদ শুভেচ্ছা ঈদ-উল ফিতরে এড. নজরুল ইসলামের শুভেচ্ছা কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

তারেক রহমানকে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির অভিনন্দন

#

ডেস্ক রিপোর্ট

১৪ ফেব্রুয়ারি, ২০২৬,  2:15 PM

news image


বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি। 


শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিনন্দন জানান পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইন।


বিবৃতিতে তিনি বলেন, তারেক রহমানকে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির পক্ষ থেকে অভিনন্দন ও দোয়া রইল। আওয়ামী লীগ সরকারের যে কারণে বিপর্যয় হয়েছে তার একটি কারণ ছিল সন্ত্রাস ও লুটেরাদের লালন পালন করা।

যে সকল সুবিধাবাদীরা আওয়ামী লীগ সরকারের আদলে থেকে হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় করেছে এবং বিএনপির নেতাকর্মীদেরকে হত্যা, গুম ও নির্যাতন করেছে তাদেরকে অবশ্যই চিহ্নিত করতে হবে। ওই সকল অপরাধীরা আওয়ামী সরকারের আমলের অপকর্মকে ধামাচাপা দেওয়ার জন্য বিএনপির নেতাদের নিকট ধর্ণা দিচ্ছে। এই সকল সুবিধাবাদীরা যেন পার পেতে না পারে।

তিনি আরও বলেন, এই নির্বাচনে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির নেতৃবৃন্দ বিএনপি প্রার্থীদের পক্ষে জোরালো ভূমিকা পালনের চেষ্টা করেছে।

এই ঐক্য আগামী দিনে একটি ইনসাফভিত্তিক দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করি। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে বিভিন্ন ইসলামী  দলগুলোর সাথে ঐক্যের কোনো বিকল্প যেন না ঘটে। জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে আগামী দিনে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি বিএনপির সাথে কাজ করে যাব।


সর্বোপরি মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেছেন বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইন।



 

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম