ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বমঞ্চে বাংলাদেশঃ জাতিসংঘে জিয়া পরিবারের অনবদ্য ধারাবাহিকতা জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ১ অক্টোবর উদ্বোধন, দুই রুটে চলবে বিআরটিসির এসি বাস পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন কেশবপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান টিটো(৪৬) গ্রেফতার মেক্সিকোসহ বিভিন্ন দেশে মানবপাচার মাফিয়াখ্যত কে এই নাজমুল সমাজসেবক চাঁন মিয়া’কে- কাউন্সিলর হিসেবে’ পাওয়া সময়ের’ দাবি -৫৩ নং ওয়ার্ড (সচেতন) নাগরীকবৃন্দ জামাল পরিবারের নেতৃত্বে মুগদা এলাকায় বেপরোয়া মাদক ব্যবসা : থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

দু গ্রুপের টানাটানিতে অতিষ্ঠ মোহাম্মদপুর টাউনহল কাঁচা বাজারের ব্যবসায়ীরা

#

আয়েশা আক্তার মীম

১৫ এপ্রিল, ২০২৬,  11:20 AM

news image


ঢাকার অন্যতম ব্যস্ত এবং পরিচিত পাইকারি ও খুঁচরা বাজার, যা সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন মাছ, মাংস, শাক-সবজি ও ফলের জন্য পরিচিত। এই মার্কেটের ২০২৪ সালের বনিক সমিতির নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে মার্কেট কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মো- লুৎফর রহমান বাবুল!

বাবুল রাজনৈতিক ভাবে বি এন পি রাজনীতির সাথে জড়িত। বাবুলের  ভাই মিজানুর রহমান লক্ষীপুর রামগঞ্জ পৌরসভা ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি  এবং সম্ভাব্য বিএনপি থেকে কাউন্সিলর পার্থী। বাবুল পুরো পরিবার ফ্যাসিস্ট আমলে নানান রকম মামলা এবং সামাজিক ভাবে অত্যাচারের শিকার হন। 

৫ই আগষ্টের পর দেশের পরিস্থিতি যখন ভঙ্গুর অবস্থায় ঠিক তখনই স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক দল মার্কেট কমিটির সভাপতি লুৎফর রহমান বাবুলের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। এতে বি এন পি এর দু গ্রুপে আভ্যন্তরীণ কোন্দল শুরু হয়, এতে বাবুল বিপরীত পক্ষকে চাঁদা দিতে অস্বীকার করলে শুরু হয় ধর পাকড় এবং সামাজিকভাবে মারধরের হুমকি এবং ভয় ভীতি। একপর্যায়ে সভাপতি  বাবুল এদের সাথে টিকতে না পেরে প্রশাসনের শ্মরণাপন্ন হন। 

এই সুবাদে ওই বিপরীত গ্রুপ মার্কেট দখল করে, এবং নিজেদের মাঝে সভাপতি সেক্রেটারি নির্বাচিত করে। এক পর্যায়ে সভাপতি বাবুল থানায় অভিযোগ দায়ের করলে এখন পর্যন্ত এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। কোর্টে মামলা করা হলেও মামলা প্রক্রিয়া চলমান।

তথ্যসূত্র জানা যায়, মার্কেটের ব্যবসায়ীরা মার্কেট দখলকারী নব নিযুক্ত সভাপতি  নুরুল ইসলামসহ তার সহযোগীদের উপর চরমভাবে ক্ষিপ্ত। কারণ এই নুরুল ইসলাম আসার পর থেকে দলবল নিয়ে মার্কেটের সকল আয় ভোগ করছে এবং ব্যবসায়ীদেরকে নানান ভাবে ভয় ভীতি দেখাচ্ছে তাই ব্যবসায়ীরা ক্যামেরার সামনে কথা বলতে নারাজ।

ব্যবসায়ীদের মতে তাদের সাবেক সভাপতি বাবুল তাদের জন্য অনেক ভালো ছিল, বাবুল সাহেব দীর্ঘদিন সভাপরি থাকার কারণে মার্কেটের অনেক উন্নয়ন সাধন করেন। আর নুরুল ইসলাম সাহেব তার দলবল নিয়ে দখল করার পর থেকে মার্কেটে ব্যবসায়ীদের সাথে কোনরকম সদাচরণ করেননি।

সাধারণ ব্যবসায়ীদের দাবি বাবুল সাহেব তাদের জন্য অনেক ভালো ছিলেন তাই তারা প্রশাসনের কাছে একটাই দাবি জানাচ্ছে তাদের বাবুল যাতে তাদের বাবুল সাহেবের দায়িত্ব ফিরে পায়।


logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম