ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বমঞ্চে বাংলাদেশঃ জাতিসংঘে জিয়া পরিবারের অনবদ্য ধারাবাহিকতা জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ১ অক্টোবর উদ্বোধন, দুই রুটে চলবে বিআরটিসির এসি বাস পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন কেশবপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান টিটো(৪৬) গ্রেফতার মেক্সিকোসহ বিভিন্ন দেশে মানবপাচার মাফিয়াখ্যত কে এই নাজমুল সমাজসেবক চাঁন মিয়া’কে- কাউন্সিলর হিসেবে’ পাওয়া সময়ের’ দাবি -৫৩ নং ওয়ার্ড (সচেতন) নাগরীকবৃন্দ জামাল পরিবারের নেতৃত্বে মুগদা এলাকায় বেপরোয়া মাদক ব্যবসা : থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

দ্য রেভেলেশন: কুরআন এবং প্রশ্ন গ্রন্থের মোড়ক উন্মাচন

#

নিজস্ব প্রতিবেদক

১৩ মার্চ, ২০২৬,  5:33 PM

news image


বিআইআইটি পাবলিকেশন্স কর্তৃক প্রকাশিত এবং অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম রচিত দ্য রেভেলেশন: কুরআন এবং প্রশ্ন গ্রন্থের মোড়ক উন্মাচন অনুষ্ঠান ১২ মার্চ, বৃহস্পতিবার, সোহরাওয়ার্দী উদ্যানের গ্রন্থ উন্মোচন মঞ্চে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইউসুফ মাহবুবু ইসলাম,   ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রফেসর ড. আনিসুজ্জামান, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন, বিআইআইটি পাবলিকেশন্সের ডেপুটি ডিরেক্টর ড. সৈয়দ শহীদ আহমেদ এবং লেখক ও গবেষক আবদুল কাদের জিলানী।


দ্য রেভেলেশন: কুরআন এবং প্রশ্ন বইটির আলোচ্য বিষয় হচ্ছে- প্রশ্ন না করলে কোনো বিষয়ে জ্ঞান অর্জন করা সম্ভব না। এখানে প্রশোত্তর এর মাধ্যমে আলোচনা করা হয়েছে  কুরআনে আলোচিত বিষয় সমূহের। পাশাপাশি মানব মনে আগত প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়া যাবে এ বইটিতে। 


বক্তাগণ বলেন, জ্ঞান শুধুমাত্র তথ্যের সমষ্টি নয়, বরং চিন্তার সক্রিয় প্রক্রিয়া-এই উপলব্ধি থেকেই এ ধারণার বিকাশ। সক্রেটিস ছিলেন এই অনুসন্ধানমূলক জ্ঞানপদ্ধতির কেন্দ্রীয় ব্যক্তিত্ব, যিনি বিশ্বাস করতেন যে প্রকৃত প্রজ্ঞা অর্জন সম্ভব তখনই, যখন মানুষ নিজে চিন্তা করতে ও প্রশ্ন করতে শেখে। তাঁর এই পদ্ধতি শিক্ষার্থীকে নিছক জ্ঞানগ্রহীতা নয়, বরং জ্ঞান-অনুসন্ধানের সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে তৈরি করে।


তারা আরও বলেন, প্রাচীন দর্শনের এই ভাবধারা আধুনিক শিক্ষাতত্ত্বে নতুন মাত্রায় প্রতিফলিত হয়েছে।  একবিংশ শতাব্দীর শিক্ষাব্যবস্থায় কেবল তথ্যভিত্তিক জ্ঞান যথেষ্ট নয়; বরং আত্মবিশ্লেষণ, সমালোচনামূলক চিন্তা ও বিশ্লেষণী ক্ষমতার বিকাশই শিক্ষার প্রকৃত লক্ষ্য হওয়া উচিত। কার্যকর শিক্ষা শিক্ষার্থীর অন্তর্দৃষ্টি গভীর করে এবং তাকে চিন্তাশীল ও যুক্তিনিষ্ঠ নাগরিক হিসেবে গড়ে তোলে। এই ধারণার বাস্তব প্রতিফলন দেখা যায় দ্য রেভেলেশন গ্রন্থে।

সক্রেটিসের অনুসন্ধানমূলক জ্ঞানপদ্ধতি এবং আধুনিক শিক্ষাবিজ্ঞানের সমালোচনামূলক চিন্তাধারা দ্য রেভেলেশন-এর লক্ষ্য ও বিন্যাসে একাকার হয়ে গেছে। গ্রন্থটি পাঠককে তথ্যের ভেতর থামিয়ে রাখে না; বরং তাকে ভাবতে, প্রশ্ন করতে এবং নতুনভাবে বুঝতে উৎসাহিত করে। বইটি পাওয়া যাবে অমর একুশে বইমেলা ২০২৬ এর যে যে স্টলসমূহেঃ বিআইআইটি পাবলিকেশন, ১৫৮-১৫৯ সোহরাওয়ার্দী উদ্যান।একাডেমিয়া পাবলিশিং হাউজ লি.   ২৬৭-২৬৮, সোহরাওয়ার্দী উদ্যান। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট, ৪৭০-৪৭১ বাংলা একাডেমি প্রাঙ্গণ।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম