ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বমঞ্চে বাংলাদেশঃ জাতিসংঘে জিয়া পরিবারের অনবদ্য ধারাবাহিকতা জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ১ অক্টোবর উদ্বোধন, দুই রুটে চলবে বিআরটিসির এসি বাস পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন কেশবপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান টিটো(৪৬) গ্রেফতার মেক্সিকোসহ বিভিন্ন দেশে মানবপাচার মাফিয়াখ্যত কে এই নাজমুল সমাজসেবক চাঁন মিয়া’কে- কাউন্সিলর হিসেবে’ পাওয়া সময়ের’ দাবি -৫৩ নং ওয়ার্ড (সচেতন) নাগরীকবৃন্দ জামাল পরিবারের নেতৃত্বে মুগদা এলাকায় বেপরোয়া মাদক ব্যবসা : থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

ধামইরহাটে শিশুর ভবিষ্যৎ সুরক্ষায় বাল্যবিবাহ-শিশুশ্রম রোধে করে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকারের শপথ

#

নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর, ২০২৬,  9:43 PM

news image



বায়েজীদ হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিশুদের ঝরে পড়া রোধে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার আলো থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয়, সে বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের সহযোগিতায় নানা আয়োজনের মধ্য দিয়ে এ অঙ্গীকার ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন।


এ সময় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফ হাসান, ওয়ার্ল্ড ভিশনের নর্দান বাংলাদেশ ক্লাস্টার ডেপুটি ডিরেক্টর রাজু ইউলিয়াম রোজারিও, উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওঃ রেজুয়ান হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, এপি ম্যানেজার লাবলু খান প্রমুখ।


অনুষ্ঠানে বক্তারা বলেন, বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের ভবিষ্যৎ গঠনের পথে বড় বাধা। এসব সমস্যা প্রতিরোধে পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।


বক্তারা আরও বলেন, বাল্যবিবাহের কারণে শিশুদের স্বাভাবিক বিকাশ ও শিক্ষাজীবন বাধাগ্রস্ত হয়। অন্যদিকে, শিশুশ্রম শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে। দারিদ্র্য, অসচেতনতা ও পারিবারিক নানা সংকটের কারণে অনেক শিশু বিদ্যালয় থেকে ঝরে পড়ে। এসব সমস্যা সমাধানে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি, শিশুদের জন্য নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি।


অনুষ্ঠানে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করে ধামইরহাটকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম