ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বমঞ্চে বাংলাদেশঃ জাতিসংঘে জিয়া পরিবারের অনবদ্য ধারাবাহিকতা জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ১ অক্টোবর উদ্বোধন, দুই রুটে চলবে বিআরটিসির এসি বাস পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন কেশবপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান টিটো(৪৬) গ্রেফতার মেক্সিকোসহ বিভিন্ন দেশে মানবপাচার মাফিয়াখ্যত কে এই নাজমুল সমাজসেবক চাঁন মিয়া’কে- কাউন্সিলর হিসেবে’ পাওয়া সময়ের’ দাবি -৫৩ নং ওয়ার্ড (সচেতন) নাগরীকবৃন্দ জামাল পরিবারের নেতৃত্বে মুগদা এলাকায় বেপরোয়া মাদক ব্যবসা : থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

নতুন প্রজন্মকে ৩ গুরুত্বপূর্ণ বিষয়ে জানার আহবান ব্যারিস্টার অমি’র

#

রহমাতুল্লাহ শিশির

২৫ সেপ্টেম্বর, ২০২৫,  8:33 PM

news image


ঢাকা জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার অমি বলেছেন, দেশের নতুন প্রজন্মকে বাংলাদেশের তিনটি গুরুত্বপূর্ণ ক্রান্তিকাল সম্পর্কে জানা জরুরি। তাহলে জাতীয় জীবনে সঠিক দাযিত্ব পালনে সিদ্ধান্ত নিতে পারবে তারা। 

বৃহস্পতিবার  (২৫ সেপ্টেম্বর) আটি পাঁচদোনা উচ্চ বিদ্যালয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে   এ কথা বলেন তিনি।


তরুণ  এই রাজনীতিক বলেন, দেশের  ইতিহাসে প্রথম ক্রান্তিকাল ছিল স্বাধীনতা যুদ্ধ। সেই যুদ্ধে মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যা অন্য কোনো নেতা দেননি।

এরপর, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে জনগণ জিয়াউর রহমানকে ক্ষমতায় বসায়। এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া দেশের হাল ধরেন।

তিনি আরও বলেন, বর্তমানে দেশের হাল ধরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশের প্রতিটি স্তরের মানুষকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ করেছেন।


সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য দেন জাতীয় বীর  ডাকসুর সাবেক ভিপি, ৯০ এর গণঅভ্যুত্থানের মহানায়ক, সাবেক মন্ত্রী  আমান উল্লাহ আমান। 


আটি পাঁচদোনা উচ্চ বিদ্যালয়ের সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম