ঢাকা ২৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গোদাগাড়ীতে টানা দুই দিনের বৃষ্টিতে পাকা ধান ও সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা গোদাগাড়ীতে টানা দুই দিনের বৃষ্টিতে পাকা ধান ও সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা গোদাগাড়ীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দম্পতি গ্রেফতার, নেপথ্যে কাট-আউট চক্র শ্রমিকদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস ডিআইজির, কারখানা খুলতে মালিকদের আহ্বান দায়িত্বশীল মেহেদী‘কে- কাউন্সিলর হিসেবে, পেতে চাই -১১ নং ওয়ার্ড (সচেতন) নাগরীকবৃন্দ সমাজসেবক আব্দুল্লাহ মামুনকে কাউন্সিলর হিসেবে পাওয়া সময়ের দাবি — ০৮ নং ওয়ার্ডের সচেতন নাগরিকবৃন্দ জনদরদী এখলাসউদ্দীন কাউন্সিলর হলে নাগরিকদের জীবনমান ও এলাকার উন্নয়ন হবে — ৫৩ নম্বর ওয়ার্ডের সচেতন নাগরিকবৃন্দ অগ্নি সন্ত্রাসীদের জবাব দিতে হবে—‘যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী গোদাগাড়ীতে রাতের আঁধারে চুরি-ছিনতাই, হত্যার ঘটনায় বাড়ছে আতঙ্ক ড. শেখ আসিফ এস. মিজান বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সিনিয়র ভাইস-চেয়ারম্যান নির্বাচিত

নেপাল ছেড়ে লাশ মিলছে পাশের সীমান্ত দেশে

#

ডেস্ক রিপোর্ট

২৯ আগস্ট, ২০২৬,  1:07 PM

news image


নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬২৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শুধু নেপালেই ৬১৬ জনের মরদেহ মিলেছে। আর চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম মতে, তিব্বতে এখন পর্যন্ত সাতজনের নিহতের খবর পাওয়া গেছে। দুই দেশ মিলিয়ে নিখোঁজ মানুষের সংখ্যা ২ হাজার ৪৮২ জন।

শনিবার দুপুর পর্যন্ত গণমাধ্যমে উঠে আসা তথ্য থেকে এ খবর পাওয়া গেছে। প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৬১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ১ হাজার ৯২৪ জন। অন্যদিকে, চীনের তিব্বতে বন্যা ও ভূমিধসে সাতজন নিহত এবং ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন। ফলে দুই দেশ মিলিয়ে নিহতের সংখ্যা ৬২৩ এবং নিখোঁজের সংখ্যা ২ হাজার ৪৮২ জনে দাঁড়িয়েছে।

গত বুধবার (২৬ আগস্ট) হিমালয়ের নেপাল-চীন সীমান্ত এলাকায় হিমবাহ ধসের পর ভয়াবহ পানির স্রোত নেমে আসে। এতে নদীর তীরবর্তী এলাকা, সড়ক, সেতু, ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। চীন ও নেপালের গুরুত্বপূর্ণ সীমান্ত বাণিজ্যকেন্দ্র গিরংও ব্যাপক ক্ষতির মুখে পড়ে।


বন্যার পর পাহাড়ি ধ্বংসাবশেষে একটি নতুন হ্রদ তৈরি হয়েছে। সেখান থেকে পানি উপচে পড়ায় আরও বন্যার আশঙ্কা তৈরি হয়। এ কারণে উদ্ধার অভিযান সাময়িকভাবে ব্যাহত হলেও পরে আবার তা শুরু করা হয়।


নেপাল ও চীনের উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের সন্ধান করছে। দুর্গম পাহাড়ি এলাকা, যোগাযোগব্যবস্থার ক্ষতি এবং নতুন করে বন্যার আশঙ্কা উদ্ধারকাজকে কঠিন করে তুলেছে।

৩২০ ভারতীয় এখনো নিখোঁজ

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বন্যাকবলিত এলাকা থেকে বৃহস্পতিবার ২১ জন ভারতীয় কাঠমান্ডুতে পৌঁছেছেন। এ ছাড়া ত্রিশূলী ওয়ান জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত ৬৩ জন ভারতীয়কেও উদ্ধার করা হয়েছে। পাশাপাশি চীনের অংশে আটকে থাকা আরও ৯৬ জন ভারতীয় স্থলপথে নিরাপদে নেপালে প্রবেশ করেছেন। তবে ভারতীয় প্রায় ৩২০ জনের সঙ্গে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে, ভয়াবহ এই দুর্যোগে দুই দেশের ৯০ হাজারের বেশি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে বিভিন্ন মানবিক সংস্থা জানিয়েছে। ত্রাণ ও উদ্ধার কার্যক্রমের পাশাপাশি দুর্গতদের খাবার, পানি ও চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। সূত্র: বিবিসি, রয়টার্স, এএফপি, এনডিটিভি।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম