ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বমঞ্চে বাংলাদেশঃ জাতিসংঘে জিয়া পরিবারের অনবদ্য ধারাবাহিকতা জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ১ অক্টোবর উদ্বোধন, দুই রুটে চলবে বিআরটিসির এসি বাস পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন কেশবপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান টিটো(৪৬) গ্রেফতার মেক্সিকোসহ বিভিন্ন দেশে মানবপাচার মাফিয়াখ্যত কে এই নাজমুল সমাজসেবক চাঁন মিয়া’কে- কাউন্সিলর হিসেবে’ পাওয়া সময়ের’ দাবি -৫৩ নং ওয়ার্ড (সচেতন) নাগরীকবৃন্দ জামাল পরিবারের নেতৃত্বে মুগদা এলাকায় বেপরোয়া মাদক ব্যবসা : থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন ফলাফল সভাপতি আপেল, সম্পাদক মুকুল

#

নিজস্ব প্রতিবেদক

১৩ সেপ্টেম্বর, ২০২৬,  4:26 PM

news image



মাহমুদুর রহমান, নোয়াখালী সংবাদদাতা : 

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে আব্দুল মোতালেব আপেল ও সাধারণ সম্পাদক পদে মনিরুল ইসলাম মুকুল নির্বাচিত হয়েছেন।

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে দীর্ঘ ২৩ বছর পর পৌর বণিক সমিতির নির্বাচন শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হরিনারায়াণপুর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ে চলে ভোটগ্রহণ। এদিন আপেল-রায়হান ও তাজুল-মুকুল পরিষদসহ দুটি প্যানেলে নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, সভাপতি পদে আব্দুল মোতালেব আপেল ৮৪২ ভোট এবং সাধারণ সম্পাদক পদে মনিরুল ইসলাম মুকুল ১১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। ভোটের হার ছিল ৭৬ শতাংশ। ১৯টি পদের মধ্যে আপেল-রায়হান প্যানেল সভাপতিসহ ১৫টি পদে জয়লাভ করে এবং তাজুল-মুকুল প্যানেল সাধারণ সম্পাদকসহ ৩টি পদে জয়লাভ করে। এ ছাড়া একটি পদে স্বতন্ত্র হিসেবে একজন নির্বাচিত হন।

নবনির্বাচিত সভাপতি আব্দুল মোতালেব আপেল বলেন, আজকের সুশৃঙ্খল নির্বাচনে আমরা নয়, ভেটাররা জয়ী হয়েছেন। সবাই মিলে একসঙ্গে ব্যবসায়ীদের কল্যাণে কাজ করবো ইনশাআল্লাহ।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম