ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বমঞ্চে বাংলাদেশঃ জাতিসংঘে জিয়া পরিবারের অনবদ্য ধারাবাহিকতা জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ১ অক্টোবর উদ্বোধন, দুই রুটে চলবে বিআরটিসির এসি বাস পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন কেশবপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান টিটো(৪৬) গ্রেফতার মেক্সিকোসহ বিভিন্ন দেশে মানবপাচার মাফিয়াখ্যত কে এই নাজমুল সমাজসেবক চাঁন মিয়া’কে- কাউন্সিলর হিসেবে’ পাওয়া সময়ের’ দাবি -৫৩ নং ওয়ার্ড (সচেতন) নাগরীকবৃন্দ জামাল পরিবারের নেতৃত্বে মুগদা এলাকায় বেপরোয়া মাদক ব্যবসা : থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

পবিত্র রমজানে আড়াইহাজারে সুলভ মূল্যে দুধ-ডিম বিক্রি

#

নিজস্ব প্রতিবেদক

০১ মার্চ, ২০২৬,  3:03 PM

news image


সোলায়মান হাসান: পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় নিয়ে আড়াইহাজার উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি কার্যক্রম পরিচালিত হয়েছে।

উপজেলার নির্ধারিত স্থানে আয়োজিত এ কর্মসূচিতে বাজারমূল্যের তুলনায় কম দামে মানসম্মত দুধ ও ডিম সরবরাহ করা হয়। রমজানে প্রাণিজ আমিষের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এ উদ্যোগ স্থানীয়দের মাঝে স্বস্তি এনে দেয়। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতাউর রহমান ভূঁইয়া, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ইলিয়াস আহাম্মদ, ভেটেরিনারি সার্জন ডা. আল মাহমুদ হাসান এবং এলপি নাঈদ ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতাউর রহমান ভূঁইয়া বলেন, রমজান মাসে দুধ ও ডিমের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়, ফলে বাজারে মূল্যচাপ তৈরি হয়। সেই চাপ কমিয়ে সাধারণ মানুষের নাগালের মধ্যে প্রাণিজ পণ্য পৌঁছে দিতেই এই সুলভমূল্যের বিক্রয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম