ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বমঞ্চে বাংলাদেশঃ জাতিসংঘে জিয়া পরিবারের অনবদ্য ধারাবাহিকতা জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ১ অক্টোবর উদ্বোধন, দুই রুটে চলবে বিআরটিসির এসি বাস পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন কেশবপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান টিটো(৪৬) গ্রেফতার মেক্সিকোসহ বিভিন্ন দেশে মানবপাচার মাফিয়াখ্যত কে এই নাজমুল সমাজসেবক চাঁন মিয়া’কে- কাউন্সিলর হিসেবে’ পাওয়া সময়ের’ দাবি -৫৩ নং ওয়ার্ড (সচেতন) নাগরীকবৃন্দ জামাল পরিবারের নেতৃত্বে মুগদা এলাকায় বেপরোয়া মাদক ব্যবসা : থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

পাবনা-১ সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

#

নিজস্ব প্রতিবেদক

০৮ সেপ্টেম্বর, ২০২৫,  3:14 PM

news image


পাবনা-১ সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পাবনার ভেড়া উপজেলার স্থানীয়রা। রবিবার  (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে ঢাকা-পাবনা মহাসড়কের বেড়া সিঅ্যান্ডবি মোড় অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

এতে স্থানীয়দের সঙ্গে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। অবরোধকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান।

এ সময় তাদের ‘সীমানা বদল নয়, জনগণের অধিকার চাই’, ‘পাবনা-১-এর সীমানা কারো একক সম্পদ নয়’, ‘জনগণের কণ্ঠস্বর, দমিয়ে রাখা যাবে না’, ‘গণদাবি অমান্য হলে গণআন্দোলন হবে’, ‘নির্বাচন কমিশনের অবৈধ গেজেট, মানি না মানবো না’, ‘বেড়া-সাঁথিয়ার বৈষম্য মানি না, মানবো না’সহ বিভিন্ন স্লোগান দিতে শুনা যায়।

বিক্ষোভকারীদের অভিযোগ, নির্বাচন কমিশনের একতরফা সিদ্ধান্তে বেড়া উপজেলাকে অন্যায়ভাবে পাবনা-১ আসন থেকে বিচ্ছিন্ন করে পাবনা-২ আসনে যুক্ত করা হয়েছে। এতে বেড়াবাসীর ব্যবসা-বাণিজ্য ও সামাজিক সম্পর্ক বিঘ্নিত হচ্ছে। তারা দাবি করেন, বেড়া ও সাঁথিয়া উপজেলার মধ্যে দীর্ঘদিনের সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক সংযোগ রয়েছে, যা এ সীমানা পরিবর্তনে ভেঙে ফেলা হয়েছে।

অবরোধে নেতৃত্ব দেন বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির, সিনিয়র সহ-সভাপতি সাজেদুল ইসলাম বিপু, সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবাল, সাংগঠনিক সম্পাদক আকশেদ আলী এবং যুগ্ম সাধারণ সম্পাদক মইন উদ্দিন খাজা প্রমুখ।

এ বিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম জানান, ‘সীমানা পুনর্বহালের দাবিতে অবরোধ  হয়েছে । 

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম