ঢাকা ৩০ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
জিডিপি প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান- প্রধানমন্ত্রীর অর্থনৈতিক ও পরিকল্পনা উপদেষ্টার রেলওয়ে সিসিএস দপ্তরে আগুনের নেপথ্যে ষড়যন্ত্রের অভিযোগ ফ্যাসিস্ট ও দূর্নীতির নায়কের প্রমোশনে : রেল প্রশাসনে হাতাশা নোয়াগাঁ ইউনিয়নে পোস্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি আড়াইহাজারে প্রবাসী সালাউদ্দিন মোল্লার মৃত্যু, এলাকায় শোকের ছায়া রেলওয়েতে ছাত্রদল নেতাকে সরিয়ে আওয়ামী দোসর আনোয়ার লতা গ্রুপ চেয়ারম্যান এর ঈদ-উল ফিতরের শুভেচ্ছা ৪১ নং ওয়ার্ড কাউন্সিল পার্থী আনোয়ার হোসেন এর ঈদ শুভেচ্ছা ঈদ-উল ফিতরে এড. নজরুল ইসলামের শুভেচ্ছা কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পুতিন ও জেলেনস্কির মধ্যে বৈঠকের আয়োজন করছেন ট্রাম্প

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ আগস্ট, ২০২৫,  1:19 PM

news image

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে একটি বৈঠকের আয়োজনের কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।



বৈঠকের ফাঁকে পুতিনের সঙ্গে টেলিফোনে আলাপের কথা উল্লেখ করে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ বিষয়ে একটি পোস্ট করেছেন তিনি।

ট্রাম্প লিখেছেন, “বৈঠকের শেষে আমি প্রেসিডেন্ট পুতিনকে ফোন করি এবং তার সঙ্গে প্রেসিডেন্ট জেলেনস্কির বৈঠকের ব্যবস্থা শুরু করি, বৈঠকের স্থান এখনো নির্ধারিত হয়নি। ”


মার্কিন প্রেসিডেন্ট জানান, পুতিন ও জেলেনস্কির বৈঠকের পর একটি ত্রিপক্ষীয় বৈঠক হবে, যেখানে দুই প্রেসিডেন্টের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প থাকবেন। তবে তিনি নির্দিষ্ট করে বলেননি এই বৈঠক কবে নাগাদ হতে পারে।


ট্রাম্প লিখেছেন, আজ তার বৈঠকগুলোর মূল বিষয় ছিল ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা, যা বিভিন্ন ইউরোপীয় দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে প্রদান করবে।


“রাশিয়া-ইউক্রেনের শান্তির সম্ভাবনা নিয়ে সবাই খুবই আনন্দিত,” লিখেছেন ট্রাম্প।


বৈঠক শেষে হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে আজকের বৈঠক এখন পর্যন্ত সবচেয়ে ভালো বৈঠক হয়েছে। পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসার জন্য প্রস্তুত রয়েছেন বলেও জানিয়েছেন জেলেনস্কি।


বৈঠকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎজ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে উপস্থিত ছিলেন।

সূত্র: সিএনএন

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম