ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘নিজেই ঠিকাদার, নিজেই প্রকৌশলী’ আব্দুল মালেকের বিরুদ্ধে অভিযোগ (পর্ব-2) পীরগঞ্জে সাম্য খেলাঘর আয়োজিত ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত প্রতিমন্ত্রীর পীরগঞ্জ সফর উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা বিশ্বমঞ্চে বাংলাদেশঃ জাতিসংঘে জিয়া পরিবারের অনবদ্য ধারাবাহিকতা জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ১ অক্টোবর উদ্বোধন, দুই রুটে চলবে বিআরটিসির এসি বাস পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন কেশবপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান টিটো(৪৬) গ্রেফতার

প্রতিমন্ত্রীর পীরগঞ্জ সফর উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা

#

মিজানুর রহমান রংপুর

২৬ সেপ্টেম্বর, ২০২৬,  8:33 PM

news image


মোঃ মিজানুর রহমান রংপুর ব্যুরো প্রধানঃ-

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির পীরগঞ্জ সফর উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন নবী পলাশ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বিটু এবং পৌর বিএনপির সভাপতি সাইফুল আজাদ মণ্ডলসহ দলীয় নেতারা।

সভায় প্রতিমন্ত্রীর পীরগঞ্জ সফরকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের বিভিন্ন প্রস্তুতি ও কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়।

দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি পীরগঞ্জ সফরকালে বড়দরগা, ভেন্ডাবাড়ি  সড়ক মেরামত কাজের উদ্বোধন করবেন। পরে তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম