ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বমঞ্চে বাংলাদেশঃ জাতিসংঘে জিয়া পরিবারের অনবদ্য ধারাবাহিকতা জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ১ অক্টোবর উদ্বোধন, দুই রুটে চলবে বিআরটিসির এসি বাস পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন কেশবপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান টিটো(৪৬) গ্রেফতার মেক্সিকোসহ বিভিন্ন দেশে মানবপাচার মাফিয়াখ্যত কে এই নাজমুল সমাজসেবক চাঁন মিয়া’কে- কাউন্সিলর হিসেবে’ পাওয়া সময়ের’ দাবি -৫৩ নং ওয়ার্ড (সচেতন) নাগরীকবৃন্দ জামাল পরিবারের নেতৃত্বে মুগদা এলাকায় বেপরোয়া মাদক ব্যবসা : থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

ফতুল্লায় কিশোর গ্যাং লিডার ইভন প্রতিপক্ষের সন্ত্রাসীদের হাতে খুন

#

হাবিবুর রহমান, আড়াই হাজার

০৮ সেপ্টেম্বর, ২০২৫,  8:27 PM

news image


পূর্ব শত্রুতার জের ধরে নারায়ণগঞ্জের ফতুল্লায় মোটর সাইকেল থেকে নামিয়ে  হত্যাসহ একাধিক মামলার আসামি কিশোর গ্যাং প্রধান ইভন (৩০)  কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ সাইফুল গ্রুপের সন্ত্রাসীরা।

নিহত কিশোর গ্যাং লিডার ইভন ফতুল্লা মডেল থানা সীমান্তের  ইসদাইর এলাকার এম,এ আজম বাবুর  পুত্র। ঘটনাটি ঘটেছে রোবাবার রাত  ৯ টার দিকে ফতুল্লা মডেল থানার অক্টোঅফিস চেঙ্গিস খানের বাড়ীর সামনের রাস্তায়।

নিহতের বড় ভাই রাফিন  জানান, তিনি সংবাদ পেয়ে ঢাকা মেডিকেলে এসেছেন। তিনি এসে জানতে পারেন ইভন মারা গেছে।

তিনি জানান, তিনি জানতে পেরেছেন রাত নয়টার দিকে ইসদাইর অক্টো অফিস্থ চেঙ্গিস মিয়ার বাড়ীর সামনের রাস্তা দিয়ে নাছিম নামের এলাকার এক ছোট ভাইকে নিয়ে মোটর বাইকে করে নিজ এলাকায় ফিরছিলো ইভন।

এমন সময় মোটর সাইকেলের গতিরোধ করে ইভন কে বাইক থেকে নামিয়ে শফিকুল তার দুই ভাই পাগলা সাইফুল ও বাবু সহ ৮-১০ জন সন্ত্রাসী কোপায়। এ সময় বাধা দিতে গেলে সাথে থাকা নাছিম কে কোপায়।

এক পর্যায়ে ইভনের ব্যবহৃত মোটর সাইকেল সাথে থাকা মোবাইল ফোন নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীর। পরে  শরিফ  নামের এক যুবক ইভন কে প্রথমে  শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

নিহত ইভনের বাবার বরাত দিয়ে  ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এস,আই) শহিদুল জানান, সাইফুল,বাবু ও তাদের অপর এক ভাই সহ বেশ কয়েক সন্ত্রাসী রাত নয়টার দিকে ইভন কে কোপায়।

পরে ইভনের সহোযোগিরা তাকে উদ্ধার করে প্রথমে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করে। সেখানে ইভন মারা যায়।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম