ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বমঞ্চে বাংলাদেশঃ জাতিসংঘে জিয়া পরিবারের অনবদ্য ধারাবাহিকতা জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ১ অক্টোবর উদ্বোধন, দুই রুটে চলবে বিআরটিসির এসি বাস পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন কেশবপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান টিটো(৪৬) গ্রেফতার মেক্সিকোসহ বিভিন্ন দেশে মানবপাচার মাফিয়াখ্যত কে এই নাজমুল সমাজসেবক চাঁন মিয়া’কে- কাউন্সিলর হিসেবে’ পাওয়া সময়ের’ দাবি -৫৩ নং ওয়ার্ড (সচেতন) নাগরীকবৃন্দ জামাল পরিবারের নেতৃত্বে মুগদা এলাকায় বেপরোয়া মাদক ব্যবসা : থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

বন্দর-পতেঙ্গায় সরকারি হাসপাতাল নির্মাণ করা হবে

#

মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম প্রতিনিধি :

১৯ সেপ্টেম্বর, ২০২৫,  2:54 PM

news image


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক উপ- কমিটির  সদস্য ইসরাফিল খসরু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে বন্দর - পতেঙ্গায় একটি সরকারি হাসপাতাল নির্মাণ করা হবে।

 পাশাপাশি ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের দীর্ঘদিনের প্রাণের দাবি মধ্যে অন্যতম ওয়াসার পানির ব্যবস্থা করার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাবেন।

গত ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় নগরীর উত্তর পতেঙ্গা ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে

৪০ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. লোকমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মনজুর কাদেরের সঞ্চালনায়

ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনকালে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন,চট্টগ্রাম -১১ আসনের প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং বিএনপির মাধ্যমে মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে। 

এসময় বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা,চট্টগ্রাম মহানগর বিএনপির

অন্যতম সদস্য হাজী মুজিবুল হক কোম্পানি, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি ডাঃ মোঃ নূরুল আবছার, সাবেক কমিশনার মোহাম্মদ ইসমাইল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ও মো. শাহাবুদ্দিন, শ্রমিক নেতা মো. আবু জাফর, মো. ইউসুফ, হাজী মো. হারুন কোম্পানি, মো. আমিন, মো. জসিম উদ্দিন,

মো. রেজাউল করিম রেজা, নূর মোহাম্মদ, খোরশেদ আলম , নূরুল হুদা, গিয়াস উদ্দিন, ফজলুল রহমান, ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক নাজমুল হুদা চৌধুরী নাজিম ও সদস্য সচিব আলী আজমসহ বিএনপি, যুবদল-ছাত্রদল স্বেচ্ছাসেবক দল,শ্রমিক দল, তাঁতীদল, কৃষক দল,মহিলা দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম