ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বমঞ্চে বাংলাদেশঃ জাতিসংঘে জিয়া পরিবারের অনবদ্য ধারাবাহিকতা জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ১ অক্টোবর উদ্বোধন, দুই রুটে চলবে বিআরটিসির এসি বাস পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন কেশবপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান টিটো(৪৬) গ্রেফতার মেক্সিকোসহ বিভিন্ন দেশে মানবপাচার মাফিয়াখ্যত কে এই নাজমুল সমাজসেবক চাঁন মিয়া’কে- কাউন্সিলর হিসেবে’ পাওয়া সময়ের’ দাবি -৫৩ নং ওয়ার্ড (সচেতন) নাগরীকবৃন্দ জামাল পরিবারের নেতৃত্বে মুগদা এলাকায় বেপরোয়া মাদক ব্যবসা : থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

বাড়ৈখালি নির্মাণাধীন এতিমখানায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

#

নিজস্ব প্রতিবেদক

৩১ আগস্ট, ২০২৬,  4:59 PM

news image



রাজধানীর হাজারীবাগের বাড়ৈখালিতে নির্মাণাধীন শেল্টার হোম ও মাদ্রাসার আশ্রিত এতিম শিশুদের ওপর নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন এবং প্রতিষ্ঠানে ভাঙচুরের অভিযোগে মিষ্টি জামাল ওরফে জামাল খানের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে  মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছেন সর্বস্তরের এলাকাবাসী।

আজ সকালে হাজারীবাগের মূল সড়কে স্থানীয় সচেতন নাগরিক সমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সাধারণ এলাকাবাসী এবং নির্যাতিত এতিম শিশুদের অংশগ্রহণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগী এতিম শিশুরা নিজেদের ওপর ঘটে যাওয়া অমানবিক আচরণের বর্ণনা তুলে ধরে কান্নায় ভেঙে পড়ে। তারা জানায়, গলির রাস্তায় স্বাভাবিক খেলাধুলার সময় মিষ্টি জামান তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন, গায়ে হাত তোলেন, হুমকি দিয়ে তাড়িয়ে দেন এবং তাদের খেলার জিনিসপত্র ছিনিয়ে নিয়ে নিজের বাসায় আটকে রাখেন।

এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় নেতৃবৃন্দ ও বাসিন্দারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমাদের এলাকায় অসহায় ও এতিম বাচ্চাদের জন্য যে প্রতিষ্ঠানটি গড়ে উঠছে, সেখানে এই ধরনের বর্বর ও সন্ত্রাসী আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

মিষ্টি জামাল কেবল অবোধ এতিম শিশুদের ওপর নির্যাতন ও তাদের খেলনা ছিনতাই-ই করেননি, বরং এলাকায় সন্ত্রাসী এনে প্রতিষ্ঠানের কক্ষ ভাঙচুর করেছেন এবং সার্বিক উন্নয়নমূলক কাজে ক্রমাগত বাধা সৃষ্টি করছেন। এর আগেও তিনি এলাকার সাধারণ মানুষের জন্য আয়োজিত বিনামূল্যে ইফতার বিতরণ কর্মসূচিতে বাধা দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিলেন।"


বক্তারা আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, নিজের একের পর এক অপকর্ম ঢাকতে এবং এলাকায় বিশৃঙ্খলা জিইয়ে রাখতে অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন স্থানে ও সামাজিক মাধ্যমে অন্যায় অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। একজন অপরাধীর এমন দুঃসাহস এলাকাবাসীর নিরাপত্তা ও সামাজিক শান্তি বিনষ্ট করছে।

সমাবেশ থেকে বড়ইখালীর সর্বস্তরের এলাকাবাসী প্রশাসনের কাছে অবিলম্বে অভিযুক্ত মিষ্টি জামালকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং এতিম শিশুদের স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান। অন্যথায় এলাকার শান্তি রক্ষায় স্থানীয়দের পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম