ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বমঞ্চে বাংলাদেশঃ জাতিসংঘে জিয়া পরিবারের অনবদ্য ধারাবাহিকতা জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ১ অক্টোবর উদ্বোধন, দুই রুটে চলবে বিআরটিসির এসি বাস পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন কেশবপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান টিটো(৪৬) গ্রেফতার মেক্সিকোসহ বিভিন্ন দেশে মানবপাচার মাফিয়াখ্যত কে এই নাজমুল সমাজসেবক চাঁন মিয়া’কে- কাউন্সিলর হিসেবে’ পাওয়া সময়ের’ দাবি -৫৩ নং ওয়ার্ড (সচেতন) নাগরীকবৃন্দ জামাল পরিবারের নেতৃত্বে মুগদা এলাকায় বেপরোয়া মাদক ব্যবসা : থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

বিএসইসি (মার্জিন) বিধিমালা, ২০২৫ সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ডিবিএ

#

মোঃরাজিব উদ্ দৌলা চৌধুরী

১৮ জুলাই, ২০২৬,  3:37 PM

news image


ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খানের নেতৃত্বে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫ সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।


ডিবিএ বিশেষভাবে ১৩ জুলাই ২০২৬ তারিখে বিএসইসি আয়োজিত সভার জন্য চেয়ারম্যান এবং সম্মানিত কমিশনারবৃন্দের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছে। উক্ত সভায় ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)-এর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় সংশোধিত মার্জিন বিধিমালার উপর অংশগ্রহণকারী প্রতিনিধিদের প্রস্তাবনা, মতামত ও উদ্বেগ অত্যন্ত মনোযোগ সহকারে শুনে গঠনমূলক আলোচনা পরিচালনা এবং সংস্কার প্রক্রিয়ায় সেগুলো যথাযথভাবে বিবেচনার আশ্বাস দেওয়ায় ডিবিএ কমিশনের চেয়ারম্যান মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।


ডিবিএ মনে করে, বিএসইসি'র বাস্তবমুখী ও বাজারবান্ধব এই উদ্যোগ দেশের পুঁজিবাজারের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ। সংশোধিত মার্জিন বিধিমালা, ২০২৫ একটি ভারসাম্যপূর্ণ, আধুনিক ও ভবিষ্যতমুখী নিয়ন্ত্রক কাঠামো প্রতিষ্ঠায় সহায়ক হবে, যা বাংলাদেশের পুঁজিবাজারের সুশৃঙ্খল, স্বচ্ছ ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


ডিবিএ আশা প্রকাশ করেছে যে, অচিরেই সংশোধিত মার্জিন বিধিমালার খসড়া জনমত গ্রহণের জন্য প্রকাশ করা হবে। খসড়াটি পর্যালোচনার পর প্রয়োজনবোধে ডিবিএ তার বিস্তারিত মতামত ও সুপারিশ কমিশনের নিকট উপস্থাপন করবে।


ডিবিএ সভাপতি জনাব সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশের পুঁজিবাজারকে আরও শক্তিশালী, আধুনিক ও বিনিয়োগবান্ধব করতে বিএসইসি যে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে, ডিবিএ সেই উদ্যোগকে সর্বাত্মকভাবে সমর্থন করে। ভবিষ্যতেও দেশের পুঁজিবাজারের উন্নয়নে প্রয়োজনীয় সকল সংস্কার কার্যক্রমে বিএসইসি'র সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে ডিবিএ সর্বদা প্রস্তুত থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম