ঢাকা ০৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
এলপিজিতে পূর্ণ ভ্যাট অব্যাহতির প্রস্তাব, স্বস্তি ফিরতে পারে কোটি গ্রাহকের ঘরে সরকারি চাকরিতে বয়স সীমা তুলে দেয়ার চিন্তা করছে সরকার আলহাজ্ব ফিরোজ মাস্টার সাহেবের স্মরণে স্মরনসভা ও দোয়া মাহফিল মেট্রোরেল ভাড়ায় ভ্যাট অব্যাহতি আরও দুই বছর বাড়ছে প্রিমিয়ার ব্যাংকের জালিয়াতিতে সংকটে ২৬ পোশাক কারখানা ডেমরায় শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর শুভ উদ্বোধন কিশোর গ্যাংয়ের নিয়ন্ত্রণে মাদক পতিতা ব্যবসা : হাজারীবাগে কয়েকজন গ্রেফতার পুলিশ সপ্তাহ শুরু আগামীকাল অভয়নগর উপজেলা সমিতি, ঢাকা'র আত্মপ্রকাশ হাবিব বেপারী মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত

বিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদের সদস্যগণের অখালাসকৃত ৩১টি গাড়ি জনপ্রশাসন মন্ত্রণালয়ে হস্তান্তর

#

মোঃরাজিব উদ্ দৌলা চৌধুরী

১২ নভেম্বর, ২০২৫,  2:08 PM

news image


বিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদের সদস্যগণ কর্তৃক আমদানিকৃত ৩১টি গাড়ি জনস্বার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি যানবাহন

অধিদপ্তরে হস্তান্তরের জন্য নির্দেশনা প্রদান করে আজ একটি বিশেষ আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। 


বিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদের কতিপয় সদস্য কর্তৃক বিশেষ শুল্কমুক্ত সুবিধায় আমদানিকৃত গাড়ির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা প্রযোজ্য হবে কীনা জানতে চেয়ে চট্টগ্রাম কাস্টমস হাউস নির্দেশনা চাইলে আমদানিকৃত গাড়িসমূহ

খালাসের ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা প্রযোজ্য হবে না এবং আমদানিকারকগণ স্বাভাবিক হারে শুল্ক-কর পরিশোধপূর্বক গাড়িগুলো খালাস করতে পারবেন মর্মে বিগত ০৮/১২/২০২৪ তারিখে জাতীয় রাজস্ব বোর্ড চট্টগাম কাস্টমস হাউসকে নির্দেশনা প্রদান করে। 


শুল্কমুক্ত সুবিধায় আমদানিকৃত উক্ত ৩১টি গাড়ির মোট প্রদেয় শুল্ক-করের পরিমান ২৬৯ কোটি ৬১ লক্ষ ৮৯ হাজার ৬ শত টাকা। উচ্চ মূল্যের এসকল

গাড়ির একক প্রতি প্রদেয় শুল্ক-করের সর্বোচ্চ পরিমান ৯ কোটি ৪৪ লক্ষ ৮৩ হাজার ৩ শত টাকা এবং একক প্রতি প্রদেয় সর্বনিম্ন শুল্ক-করের পরিমান ৮ কোটি ৬২ লক্ষ ৬৭ হাজার ৪ শত টাকা।    

জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুসারে সমুদয় শুল্ক-কর পরিশোধপূর্বক উক্ত আমদানিকৃত ৩১টি গাড়ি আমদানিকারকগণ খালাস করেননি বিধায় কাস্টমস আইন, ২০২৩ এর ধারা ৯৪(৩) অনুযায়ী গাড়িগুলো নিলামে তোলা হয়।

উক্ত নিলামে কোন নিলামকারী গাড়িগুলোর যৌক্তিক মূল্য বিড না করায় গাড়িগুলো নিলামে বিক্রয় না করে জনস্বার্থে যথাযথ ব্যবহারের বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় গৃহিত সিদ্ধান্তের প্রেক্ষিতে অতি মূল্যবান গাড়িগুলো জনপ্রশাসন মন্ত্রণালয়ে হস্তান্তরের জন্য এই বিশেষ আদেশ জারি করা হয়েছে।   


সংশ্লিষ্ট গাড়ির আমদানিকারক ভবিষ্যতে প্রযোজ্য সমুদয় শুল্ক ও কর পরিশোধ করে গাড়িগুলো আইনানুগ পদ্ধতিতে খালাস করতে চাইলে কাস্টমস হাউস, চট্টগ্রাম শুল্কায়নযোগ্য মূল্য নির্ধারণ এবং শুল্কায়ন সংক্রান্ত আইন, বিধি ও আদেশ যথাযথভাবে পরিপালন করে তা আমদানিকারকের অনুকূলে খালাস করতে পারবে। 

প্রযোজ্য শুল্ক-কর আদায়পূর্বক গাড়িগুলো ভবিষ্যতে চট্টগ্রাম কাস্টমস হাউস আমদানিকারকের অনুকূলে খালাসের ব্যবস্থা গ্রহণ করলে উক্ত গাড়িগুলো সরকারি যানবাহন অধিদপ্তর কাস্টমস কর্তৃপক্ষের নিকট ফেরত প্রদান করবে।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম