ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বমঞ্চে বাংলাদেশঃ জাতিসংঘে জিয়া পরিবারের অনবদ্য ধারাবাহিকতা জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ১ অক্টোবর উদ্বোধন, দুই রুটে চলবে বিআরটিসির এসি বাস পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন কেশবপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান টিটো(৪৬) গ্রেফতার মেক্সিকোসহ বিভিন্ন দেশে মানবপাচার মাফিয়াখ্যত কে এই নাজমুল সমাজসেবক চাঁন মিয়া’কে- কাউন্সিলর হিসেবে’ পাওয়া সময়ের’ দাবি -৫৩ নং ওয়ার্ড (সচেতন) নাগরীকবৃন্দ জামাল পরিবারের নেতৃত্বে মুগদা এলাকায় বেপরোয়া মাদক ব্যবসা : থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

ভারতের উত্তরাখন্ডে ভারী বৃষ্টি ও বন্যায় নিখোঁজ ৫০

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ আগস্ট, ২০২৫,  12:41 PM

news image

ভারতের উত্তরাখন্ডে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় নিখোঁজ হয়েছেন অন্তত ৫০ জন। উত্তরকাশী জেলার ধরলি গ্রামে মেঘভাঙা বৃষ্টির পর এই বিপর্যয় ঘটে।

স্থানীয় প্রশাসনের বরাতে এএনআই জানিয়েছে, দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন, ভেসে গেছে ৪০-৫০টি বাড়ি। নিখোঁজ রয়েছেন ৫০ জনের বেশি। সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।

এক প্রত্যক্ষদর্শী জানান, তার চোখের সামনে একের পর এক হোটেল-রিসোর্ট ভেসে গেছে, অথচ আগে থেকে কোনো সতর্কতা ছিল না। ভিডিও ফুটেজে দেখা গেছে, প্রচণ্ড পানির তোড়ে ধসে পড়ছে ঘরবাড়ি ও স্থাপনা।

ধারণা করা হচ্ছে, পর্যটননির্ভর ধরলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে বহু হোটেল ও রেস্তোরাঁ ছিল।

সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, বন্যা ও ভূমিধসে একটি সেনা ক্যাম্প ও উদ্ধারকারী দলও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যায় প্রাণহানি ও নিখোঁজের ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শোক প্রকাশ করেছেন এবং দুর্গতদের সহায়তার নির্দেশ দিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম