ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বমঞ্চে বাংলাদেশঃ জাতিসংঘে জিয়া পরিবারের অনবদ্য ধারাবাহিকতা জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ১ অক্টোবর উদ্বোধন, দুই রুটে চলবে বিআরটিসির এসি বাস পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন কেশবপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান টিটো(৪৬) গ্রেফতার মেক্সিকোসহ বিভিন্ন দেশে মানবপাচার মাফিয়াখ্যত কে এই নাজমুল সমাজসেবক চাঁন মিয়া’কে- কাউন্সিলর হিসেবে’ পাওয়া সময়ের’ দাবি -৫৩ নং ওয়ার্ড (সচেতন) নাগরীকবৃন্দ জামাল পরিবারের নেতৃত্বে মুগদা এলাকায় বেপরোয়া মাদক ব্যবসা : থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

মাদক, সন্ত্রাস, ধর্ষণ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে মুগদায় বিক্ষোভ মিছিল

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জুন, ২০২৬,  8:41 PM

news image



রাকিব সরকার :


মাদক, সন্ত্রাস, ধর্ষণ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে মুগদা থানা ওলামা পরিষদের উদ্যোগে এক বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ও রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ হাবিব।

বিক্ষোভ মিছিলে মুগদা থানা এলাকার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, আলেম-ওলামা, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানায়।

এ সময় বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, “মাদক, সন্ত্রাস, ধর্ষণ ও কিশোর গ্যাং সমাজের জন্য ভয়াবহ অভিশাপ।

এসব অপরাধ নির্মূলে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুস্থ ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।”

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধের পথ থেকে দূরে রাখতে সচেতনতা বৃদ্ধি এবং নৈতিক শিক্ষার প্রসারে সবাইকে এগিয়ে আসতে হবে।

মুগদা থানা ওলামা পরিষদের নেতৃবৃন্দ বলেন, সমাজে শান্তি, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। তারা মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, ধর্ষক ও কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং অংশগ্রহণকারীরা সমাজ থেকে অপরাধ নির্মূলে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম