ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বমঞ্চে বাংলাদেশঃ জাতিসংঘে জিয়া পরিবারের অনবদ্য ধারাবাহিকতা জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ১ অক্টোবর উদ্বোধন, দুই রুটে চলবে বিআরটিসির এসি বাস পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন কেশবপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান টিটো(৪৬) গ্রেফতার মেক্সিকোসহ বিভিন্ন দেশে মানবপাচার মাফিয়াখ্যত কে এই নাজমুল সমাজসেবক চাঁন মিয়া’কে- কাউন্সিলর হিসেবে’ পাওয়া সময়ের’ দাবি -৫৩ নং ওয়ার্ড (সচেতন) নাগরীকবৃন্দ জামাল পরিবারের নেতৃত্বে মুগদা এলাকায় বেপরোয়া মাদক ব্যবসা : থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

মানিকগঞ্জে অবৈধ সাবান কারখানায় র‍্যাবের অভিযান, মালিকের কারাদণ্ড

#

নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর, ২০২৫,  9:22 PM

news image



মানিকগঞ্জের ঘিওর উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি সাবান কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সাবান জব্দ করেছে র‍্যাব। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার রাথুরা এলাকায় র‍্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।


কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন ঘিওর উপজেলার বানিয়াজুরী এলাকার মোন্নাফ আহমেদের ছেলে মোনায়েম আহমেদ।


র‍্যাব জানায়, মোনায়েম আহমেদ দীর্ঘদিন ধরে তার কারখানায় ডেটল, ডাব, কিটোনিমসহ বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের নকল সাবান উৎপাদন করে আসছিলেন। অভিযানে এসব নকল সাবান ও কাঁচামাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

একই সঙ্গে কারখানাটি সিলগালা করে দেওয়া হয় এবং বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।


র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নকল সাবান তৈরির একটি কারখানা সিলগালা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারায় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম