ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বমঞ্চে বাংলাদেশঃ জাতিসংঘে জিয়া পরিবারের অনবদ্য ধারাবাহিকতা জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ১ অক্টোবর উদ্বোধন, দুই রুটে চলবে বিআরটিসির এসি বাস পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন কেশবপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান টিটো(৪৬) গ্রেফতার মেক্সিকোসহ বিভিন্ন দেশে মানবপাচার মাফিয়াখ্যত কে এই নাজমুল সমাজসেবক চাঁন মিয়া’কে- কাউন্সিলর হিসেবে’ পাওয়া সময়ের’ দাবি -৫৩ নং ওয়ার্ড (সচেতন) নাগরীকবৃন্দ জামাল পরিবারের নেতৃত্বে মুগদা এলাকায় বেপরোয়া মাদক ব্যবসা : থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

মেক্সিকোসহ বিভিন্ন দেশে মানবপাচার মাফিয়াখ্যত কে এই নাজমুল

#

নিজস্ব প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর, ২০২৬,  8:43 PM

news image

মেক্সিকোসহ বিভিন্ন দেশে মানবপাচার, অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে নাজমুল হাসান নামের এই ব্যক্তিকে হন্যে হয়ে খুজছে দেশের গোযেন্দাসংস্থার সদস্যরা। গণমাধ্যমের হাতে আসা তথ্য থেকে দেখা যাচ্ছে ইতোমধ্যে তা পাসপোর্ট বাতিল বা রহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট সূত্রগুলো। 

অভিযোগকারীদের দাবি, নাজমুল হাসানের বিরুদ্ধে একাধিক দেশে মানবপাচার, অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ রয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে মেক্সিকো, যুক্তরাষ্ট্র, ইতালি, লিবিয়া, অস্ট্রেলিয়া, কম্বোডিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া ও ব্রাজিলে লোক পাঠানোর কথা বলে অর্থ নেওয়া হতো। 

পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের কেউ বিদেশে আটকে পড়েন, কেউ আর্থিক ক্ষতির মুখে পড়েন এবং কেউ নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।

অভিযোগকারীদের একটি অংশ আরও দাবি করেছেন, নাজমুল হাসান নিজেকে বিদেশি প্রতিষ্ঠানের এজেন্ট হিসেবে পরিচয় দিতেন, পল্টোন ট্রপিকানা সেন্টারেে তার অফিস আছে বলে  সবার কাছে পরিচয় দিতেন, তার কাছে এমন কোন দেমের ভিসা নাই যা সে বানাতে পারে না, 

এমন কোন দেশের ব্যাংক ও ইমিগ্রেমনের সিল নাই, যা তার কাছে নাই বলে ভুক্তভুগিরা অভিযোগ করে  এবং বিভিন্ন দেশের মুঠোফোন নম্বর ব্যবহার করে যোগাযোগ করতেন। বিদেশি সহযোগীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে লোক পাঠানোর কার্যক্রম পরিচালনার অভিযোগও রয়েছে। এসব দাবির সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট সিমের নিবন্ধন, কল রেকর্ড, আর্থিক লেনদেন এবং মেসেজিং অ্যাপের তথ্য তদন্ত করা প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

কয়েকজন অভিযোগকারী দাবি করেছেন, বিদেশে পাঠানোর পর তাদের বা তাদের পরিচিতদের আটকে রেখে অর্থ আদায় করা হয়েছে। কারও কারও ভাষ্য, এ সময় শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। এসব ঘটনার ভিডিও বা অডিও রেকর্ড থাকার দাবিও করেছেন কেউ কেউ। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বিভিন্ন দেশে মামলার দাবি: প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভিয়েতনাম, মেক্সিকো ও কম্বোডিয়ায় নাজমুল হাসানের বিরুদ্ধে মামলা থাকার দাবি করা হয়েছে। এসব মামলায় মানবপাচার ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে বলে অভিযোগকারীরা জানিয়েছেন। লিবিয়াতেও তার বিরুদ্ধে মামলা থাকার দাবি করা হয়েছে। তবে সংশ্লিষ্ট বিদেশি আদালতের নথি, মামলার নম্বর ও বর্তমান আইনি অবস্থান স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন।

ঢাকার একটি মামলার তথ্যেও নাজমুল হাসানের নাম থাকার দাবি করা হয়েছে। প্রাপ্ত তথ্যে মামলা নম্বর ৩৩/১৫, কোড ১৭এমজিজি, মামলা ধরন সিআর, উপধরন ডব্লিউএ এবং তারিখ ১৩ অক্টোবর ২০২৫ উল্লেখ রয়েছে। সংশ্লিষ্ট আদালত হিসেবে যুগ্ম মহানগর দায়রা জজ আদালত-৩০, ঢাকা মহানগরের নাম দেওয়া হয়েছে। 

অভিযোগকারীদের দাবি, তার বিরুদ্ধে পাঁচটির বেশি মামলা রয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোর আদালত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার নথি পর্যালোচনা করেই এসব মামলার সংখ্যা, অভিযোগ এবং বর্তমান অবস্থা নিশ্চিত করা সম্ভব।

পাসপোর্ট বাতিলের দাবি : পাসপোর্টসংক্রান্ত নথিতে নাজমুল হাসানের জন্মতারিখ ২০ জুন ১৯৭৩ এবং জন্মস্থান মাগুরা উল্লেখ রয়েছে। নথি অনুযায়ী, পাসপোর্টটি ১৬ জানুয়ারি ২০২২ ইস্যু করা হয় এবং এর মেয়াদ ১৫ জানুয়ারি ২০৩২ পর্যন্ত। ইস্যুকারী কর্তৃপক্ষ হিসেবে ডিআইপি, ঢাকা উল্লেখ রয়েছে।

সূত্রের দাবি, সংশ্লিষ্ট অভিযোগ ও মামলার পরিপ্রেক্ষিতে সরকার পাসপোর্টটি বাতিল বা রহিত করার প্রক্রিয়া নিচ্ছে। তবে পাসপোর্ট বাতিলের বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক আদেশ বা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

তদন্তের দাবি:  অভিযোগকারীরা নাজমুল হাসানের মাধ্যমে বিদেশে পাঠানো ব্যক্তিদের তালিকা, অর্থ লেনদেনের তথ্য, ব্যাংক হিসাব, ব্যবহৃত মুঠোফোন নম্বর, বিদেশি যোগাযোগ এবং সংশ্লিষ্ট দেশগুলোর মামলার নথি তদন্তের দাবি জানিয়েছেন।

তাদের ভাষ্য, এসব তথ্য যাচাই করা হলে বিদেশে লোক পাঠানোর প্রক্রিয়া, অর্থের উৎস ও গন্তব্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম