ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘নিজেই ঠিকাদার, নিজেই প্রকৌশলী’ আব্দুল মালেকের বিরুদ্ধে অভিযোগ (পর্ব-2) পীরগঞ্জে সাম্য খেলাঘর আয়োজিত ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত প্রতিমন্ত্রীর পীরগঞ্জ সফর উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা বিশ্বমঞ্চে বাংলাদেশঃ জাতিসংঘে জিয়া পরিবারের অনবদ্য ধারাবাহিকতা জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ১ অক্টোবর উদ্বোধন, দুই রুটে চলবে বিআরটিসির এসি বাস পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন কেশবপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান টিটো(৪৬) গ্রেফতার

মে দিবসে প্রধানমন্ত্রী : খেটে খাওয়া মানুষ ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে

#

জাহিদুল ইসলাম শিশির

০১ মে, ২০২৬,  7:53 PM

news image



আজ মহান মে দিবস।  শ্রমিকদের অধিকার নিয়ে  সারাদিন মাঠে ছিল  রাজনৈতিকদলের পাশাপাশি বিভিন্ন সামাজিক - সাংস্কৃতিকসহ বিভিন্ন পেশাজীবি সংগঠন। এ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য দেশবাসির দৃষ্টি কেঁড়েছে।  তিনি বন্ধ কলকারখানা খূলে দেয়াসহ শ্রমিকদের ভাগ্য উন্নয়নের কথা বলেছেন। বলেছেন শুধু হকার উচ্ছেদ করলেই হবে না। শ্রমজীবি এসকল মানুষের জন্য কর্মসংস্থানেরও ব্যবস্থা করা হবে। তিনি জোর দিয়ে বলেছেন খেটে খাওয়া মানুষ ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। 

 আজ শুক্রবার বিকেলে মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। 


সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসেইন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


এসময় প্রধানমন্ত্রী আরও বলেন, স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল। ফ্যাসিবাদী শাসনামলে প্রতিটি শ্রেণী পেশার মানুষকে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। ফ্যাসিবাদী শাসনামলে অর্থনীতিকে লুটপাটের মহোৎসবে পরিণত করা হয়েছিল। 


তিনি আরও বলেন, অধিকাংশ মানুষ গ্রামে বাস করে। তারা সঠিক সময়ে সঠিকভাবে পানি পায় না। সেজন্য আমরা খাল খনন শুরু করেছি। কৃষক, শ্রমিকদের ভাগ্য পরিবর্তন করতে পারলে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে।


প্রধানমন্ত্রী আরও বলেন, শুধু হকার উচ্ছেদ করলে হবে না, তাদের কর্মসংস্থান তৈরি করতে হবে। খেটে খাওয়া মানুষ ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম