ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বমঞ্চে বাংলাদেশঃ জাতিসংঘে জিয়া পরিবারের অনবদ্য ধারাবাহিকতা জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ১ অক্টোবর উদ্বোধন, দুই রুটে চলবে বিআরটিসির এসি বাস পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল প্রশাসনিক জটিলতার প্রতিবাদে মাদারগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন কেশবপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান টিটো(৪৬) গ্রেফতার মেক্সিকোসহ বিভিন্ন দেশে মানবপাচার মাফিয়াখ্যত কে এই নাজমুল সমাজসেবক চাঁন মিয়া’কে- কাউন্সিলর হিসেবে’ পাওয়া সময়ের’ দাবি -৫৩ নং ওয়ার্ড (সচেতন) নাগরীকবৃন্দ জামাল পরিবারের নেতৃত্বে মুগদা এলাকায় বেপরোয়া মাদক ব্যবসা : থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

যাত্রাবাড়ীতে সেনা অভিযানে কালোবাজারি সিন্ডিকেটের দুই সদস্য গ্রেফতার।

#

নিজস্ব প্রতিবেদক

১৫ ডিসেম্বর, ২০২৫,  6:41 PM

news image



রাজধানীর যাত্রাবাড়ীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি কালোবাজারি সিন্ডিকেটের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।


বৃহস্পতিবার শ্যামপুর ধলেশ্বর গোদারাঘাট এলাকায় যাত্রাবাড়ী আর্মি ক্যাম্প কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ সরকারি খাদ্যপণ্য জব্দ করা হয়।


অভিযানকালে ২৬ হাজার ৫০ কেজি চাল ও ৩২ হাজার ৫০০ কেজি ময়দা, একটি ট্রাক এবং নগদ ৪১ হাজার ৭২৫ টাকা জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে কালোবাজারি চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করা হয়।


সেনাবাহিনী জানায়, জব্দকৃত খাদ্যপণ্যগুলো অবৈধভাবে মজুদ করে বাজারে বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা কালোবাজারি কার্যক্রমে জড়িত থাকার কথা স্বীকার করেছে।


অভিযানটির নেতৃত্ব দেন মেজর রেদওয়ান। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


সেনাবাহিনী জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অবৈধ মজুদ ও কালোবাজারি কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম