ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন বিতর্কে গণপূর্তের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান প্রশিক্ষণের মান নিশ্চিত ও প্রশিক্ষণার্থী পুনরাবৃত্তি রোধে সমন্বিত তথ্যব্যবস্থার ওপর গুরুত্ব প্রশিক্ষণের মান নিশ্চিত ও প্রশিক্ষণার্থী পুনরাবৃত্তি রোধে সমন্বিত তথ্যব্যবস্থার ওপর গুরুত্ব প্রশিক্ষণের মান নিশ্চিত ও প্রশিক্ষণার্থী পুনরাবৃত্তি রোধে সমন্বিত তথ্যব্যবস্থার ওপর গুরুত্ব টেন্ডারের প্রমাণ নেই:তদন্ত প্রতিবেদনও গোপন হাসানুজ্জামান এর বিরুদ্ধে দূর্নীতির বড় অভিযোগ বনার্তদের মাঝে বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতির ত্রান বিতরণ বিএসইসি (মার্জিন) বিধিমালা, ২০২৫ সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ডিবিএ পাথর নিক্ষেপ নাকি ছদ্মবেশী রেকি (Recce): ভেরি হাইপ্রোফাইল নিরাপত্তা ও অপরাধতাত্ত্বিক বিশ্লেষণ বাংলার ভেনিস বরিশালে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপিকে সুস্বাগতম শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘোষণা: বিচারিক জবাবদিহিতা ও আঞ্চলিক ভূ-রাজনীতি

যে ছবি কথা বলবে মহাকাল

#

বিশেষ প্রতিবেদক

১৯ ডিসেম্বর, ২০২৫,  8:56 PM

news image


বিশেষ প্রতিবেদক : ওসমান হাদি। বাংলাদেশের ইতিহাসে এখন শুধুই একটি ছবি। বাস্তব জীবনের ভাষা হারানো এই ছবিটি কথা বলবে মহাকাল ধরে।

দেশ মাতৃকার বিপক্ষে আধিপাত্যবাদী যে কোন শক্তি মাথা চাড়া দিয়ে ওঠার প্রচেষ্টা রুখে দিতে প্রতিবাদের  মশাল হাতে সামনে ঘুরে  দাঁড়াবে যে অনাগত যুবক। আজকের ছবি হয়ে যাওয়া ওসমান হাদি তার সাথে কথা বলবে অনেকটা আপন জনের মতো। অনন্তকাল। তাকে জানাবে কাপুরুষদের কথা। 

যাদের কোন স্বপ্ন থাকে না, কোন উদ্দেশ্য থাকে না। শুধূ অন্যের পা চেটে কুত্তারমতো ঘেউ ঘেউ করে বেচে থাকে।  ঘৃনায় ভরা সে কাপুরুষদের পেছন থেকে ব্যবহার করে যে আধিপাত্যবাদী শক্তি সমাজে নেতা সাজে।

সাধু সাজে, সেই মহা কাপুরুষদের মুখোশ খোলার  গল্প শেখাবে ওসমান হাদীর এই ছবি । যে একটি ছবি বা খাটিয়ার পাশে এক হয়ে দাড়ায় গোটা জাতি। যেমনটি হযরত শাহজালাল বিমান বন্দরে দেখা গেল। জাতীয় পতাকায় সজ্জিত হাদির কফিনের পাশে  দাঁড়ানো গোটা বাংলাদেশ। 

একজন হাদীর কফিনের পাশে কোন বিচারে কোন বিবেচনায়  গোটা জাতির প্রতিনিধিরা এক হয়ে মলিন বদনে অশ্রুভেজা হয়ে দাঁড়াতে বাধ্য হলো! অনাগত প্রতিবাদী যুবকের সামনে সেই গল্প বলবে ওসমান হাদী।

একজন ওসমান হাদী কতটা শক্তিশালী হয়ে আধিপাত্যবাদী শক্তির ভিত্তিমূল নাড়িয়ে দিতে পারে মহাকাল ধরে কফিনের পাশে দাঁড়ানো ছবিটি তার সাক্ষি হয়ে থাকবে।

যা অনাদি অনন্তকাল দেশ প্রেমের বার্তা বাহক হয়ে নতুন হাদিদের পথ চলায় প্রেরণা হয়ে থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম