মিজানুর রহমান রংপুর
১৫ সেপ্টেম্বর, ২০২৬, 2:47 PM
রংপুর-৬ আসনের এমপি মাওলানা নুরুল আমীন ১১ দেশে রাষ্ট্রীয় সফর.
মোঃ মিজানুর রহমানঃ পীরগঞ্জ রংপুর প্রতিনিধিঃ-
রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য মাওলানা নুরুল আমীন প্রায় ১১টি দেশে রাষ্ট্রীয় সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। সফরকালে তিনি বিভিন্ন দেশের সংস্কৃতি, ইতিহাস, জনজীবন ও উন্নয়ন কর্মকাণ্ড পর্যবেক্ষণের পাশাপাশি আন্তর্জাতিক প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া সফরের অংশ হিসেবে তাঁর পবিত্র উমরাহ পালনেরও কথা রয়েছে।জানা গেছে, আন্তর্জাতিক এই সফরে সংসদ সদস্য মাওলানা নুরুল আমীন বিভিন্ন দেশের শাসনব্যবস্থা, উন্নয়ন কর্মকাণ্ড ও জনসেবামূলক কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। এসব অভিজ্ঞতা ভবিষ্যতে পীরগঞ্জের সার্বিক উন্নয়ন ও জনসেবায় কাজে লাগানোর প্রত্যাশা রয়েছে।দেশ ত্যাগের আগে এক বার্তায় সংসদ সদস্য মাওলানা নুরুল আমীন বলেন, “এই সফর শেষে যেন পীরগঞ্জের মানুষের মাঝে সুস্থ ও সুন্দরভাবে ফিরে আসতে পারি, সেজন্য সকলের কাছে দোয়া চাই। আমার প্রিয় পীরগঞ্জবাসীর প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও দোয়া।”এদিকে, সংসদ সদস্যের রাষ্ট্রীয় সফর সফল হোক এবং তিনি সুস্থ ও নিরাপদে দেশে ফিরে এসে অর্জিত অভিজ্ঞতা পীরগঞ্জের উন্নয়নে কাজে লাগাতে পারেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয়রা।