ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন বিতর্কে গণপূর্তের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান প্রশিক্ষণের মান নিশ্চিত ও প্রশিক্ষণার্থী পুনরাবৃত্তি রোধে সমন্বিত তথ্যব্যবস্থার ওপর গুরুত্ব প্রশিক্ষণের মান নিশ্চিত ও প্রশিক্ষণার্থী পুনরাবৃত্তি রোধে সমন্বিত তথ্যব্যবস্থার ওপর গুরুত্ব প্রশিক্ষণের মান নিশ্চিত ও প্রশিক্ষণার্থী পুনরাবৃত্তি রোধে সমন্বিত তথ্যব্যবস্থার ওপর গুরুত্ব টেন্ডারের প্রমাণ নেই:তদন্ত প্রতিবেদনও গোপন হাসানুজ্জামান এর বিরুদ্ধে দূর্নীতির বড় অভিযোগ বনার্তদের মাঝে বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতির ত্রান বিতরণ বিএসইসি (মার্জিন) বিধিমালা, ২০২৫ সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ডিবিএ পাথর নিক্ষেপ নাকি ছদ্মবেশী রেকি (Recce): ভেরি হাইপ্রোফাইল নিরাপত্তা ও অপরাধতাত্ত্বিক বিশ্লেষণ বাংলার ভেনিস বরিশালে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপিকে সুস্বাগতম শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘোষণা: বিচারিক জবাবদিহিতা ও আঞ্চলিক ভূ-রাজনীতি

রাজনীতিতে আমরা মেধাবীদের সমাহার করতে চাই : আমান উল্লাহ আমান

#

রহমাতুল্লাহ শিশির

২৭ সেপ্টেম্বর, ২০২৫,  10:02 AM

news image

বিএনপির চেয়ার্পানের উপদেষ্টা সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান বলেছেন, রাজনীতির সমস্ত ক্ষেত্রে আমরা মেধাবীদের সমাহার করতে চাই;  যারা দেশ ও জাতি গঠনে অনেক দূর চিন্তা করবে।


শুক্রবার (২৬ সেপ্টেম্বর) কেরানীগঞ্জ মডেল থানা ক্রীড়া সংগঠন এর আয়োজনে ১৫টি মাঠকে ভেন্যু করে অনুষ্ঠিত কেরানীগঞ্জ ফুটবল টুর্নামেন্ট ২০২৪-২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান বলেন, খেলাধুলাকে দলীয়করণ ও রাজনীতিকরণের বাইরে এনে নতুনভাবে এর উন্নয়নে কাজ করতে হবে। দেশের স্বাস্থ্য ও আত্মরক্ষায় ফুটবল খেলা প্রতিযোগিতার মতো অন্যান্য খেলাধুলা যেমন : ক্রিকেট ও হকির সার্বিক উন্নয়নে বিএনপি কাজ করবে। ভবিষ্যতে কেরানীগঞ্জ উপজেলায় ইউনিয়ন পর্যায়েও পর্যাপ্ত খেলার মাঠ, ইনডোর ও আউটডোর গেমসের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।


তিনি বলেন, খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগীরা নিজেদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পায়। খেলাধুলা তরুণদের মনোযোগ অন্যদিকে সরিয়ে নেয় এবং অপরাধপ্রবণতা কমায়। যেখানে খেলার মাঠ ও গ্রন্থাগার বেশি থাকে, সেখানে অপরাধের হার তুলনামূলকভাবে কম হয়।


তিনি আরো বলেন, দেশে খেলার মাঠ কমে যাচ্ছে। ভবিষ্যতে সুযোগ পেলে পর্যাপ্ত মাঠের ব্যবস্থা করা হবে। এছাড়া, উপজেলা পর্যায়ে অন্তত একটি জিমনেশিয়াম প্রতিষ্ঠা করা হবে। উপজেলা পর্যায়ে সুযোগ-সুবিধা বাড়ানো গেলে সেখান থেকে অনেক মেধাবী খেলোয়াড় জাতীয় পর্যায়ে উঠে আসবে।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম